বেঙ্গালুরুতে ভাঙল বাড়ি, মৃত্যু আট মাসের অন্তঃসত্ত্বা-সহ ৭

রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে যাওয়ায় ঘটল অঘটন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০১৭, ০৯:৪৫

options
link
বেঙ্গালুরুতে ভাঙল বাড়ি, মৃত্যু আট মাসের অন্তঃসত্ত্বা-সহ ৭

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েকদিন পরেই বাড়িতে আসত নতুন প্রাণ। কিন্তু কোথায় কী? রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়ে ধসে পড়ল তিন তলা বাড়িটি। সোমবার সকালের মর্মান্তিক এই দুর্ঘটনা প্রাণ কাড়ল আট মাসের এক অন্তঃসত্ত্বার। এছাড়াও মারা গেলেন তাঁর স্বামী-সহ আরও ছয়জন। শুধু তাই নয়, উদ্ধার করতে গিয়ে আহত হলেন এক দমকলকর্মীও। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর এজিপুরা এলাকায়। ধ্বংসস্তূপে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement

[জন ধন যোজনার সাফল্যে গ্রামে কমছে মদ-গুটখার প্রবণতা]

ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। ঘড়ির কাঁটায় তখন সাড়ে ছ’টা। হঠাৎই বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকার লোকজন। তারপরেই চোখের সামনে ভেঙে পড়ল গোটা একটি বাড়ি। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ওই সময় বাড়ির প্রত্যেকে ঘুমোচ্ছিলেন, তাই টেরও পেলেন না কিছু। জানা গিয়েছে, সকাল ৬.৩০ মিনিট নাগাদ গ্যাস সিলিন্ডার ফেটে এই আগুন লাগে। তারপর তা গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। নিমেষের মধ্যে ভেঙে পড়ে ২০ বছরের পুরানো বাড়িটি। তিন তলার একটি বাড়ি যে এভাবে এলপিজি সিলিন্ডার ফেটে সম্পূর্ণ গুঁড়িয়ে যেতে পারে, তা কখনও ভাবতে পারেননি, জানালেন এক প্রত্যক্ষদর্শী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। গুঁড়িয়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপের থেকে দু’জন শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা আপাতত বিপদের বাইরে। এছাড়া দুই মহিলার মৃতদেহ-সহ মোট সাতজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছেন আট মাসের অন্ত্বঃসত্ত্বা এক মহিলা এবং ৬৮ বছর বয়সি এক বৃদ্ধা। মারা গিয়েছেন অন্তঃসত্ত্বা ওই মহিলার স্বামীও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

[কর্মী-সমর্থকদের উপর হামলা হলে চোখ উপড়ে নেব, হুমকি বিজেপি নেত্রীর]

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামালিঙ্গা রেড্ডি। তিনিই জানান, গণেশ নামে এক ব্যক্তি ওই বাড়ির মালিক। তিনি চারটি পরিবারকে ভাড়া দিয়েছিলেন। দুটি পরিবার একতলায় থাকত। একটি পরিবার দোতলায় থাকত। দুটি পরিবারের বাকি সদস্যরা ধ্বংসস্তূপের মাঝে আটকে পড়েন। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগার ফলে বাড়িটি ভেঙে পড়েছে বলে জানান বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা। বাড়ির তলায় এখনও বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছেন। বিপর্যয় মোকাবিলা দপ্তরে জানিয়েছে, বাড়িটির বাকি আবাসিকদের জীবিত অবস্থায় উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের ৪০টি ইঞ্জিন। তবে বাড়িটি ঘিঞ্জি গলিতে হওয়ায় উদ্ধার কাজের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হচ্ছে। তবে দমকলকর্মী এবং বাকিদের সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।

[সেনার কাছে নেই অত্যাধুনিক রাইফেল, উদ্বিগ্ন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.