Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Sabang

বাজারে তোলাবাজির প্রতিবাদ! সবংয়ের বিজেপিকর্মীকে মারধর দুষ্কৃতীদের, গ্রেপ্তার ১

আহত যুবকের নাম দিবাকর সামন্ত। তিনি সবং থানার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের নাগোরকোটা এলাকার বাসিন্দা। আহত যুবকের পরিবারের দাবি, শুক্রবার সকালে একদল যুবক বাজারে তোলাবাজি করছিলেন। তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করেন তিনি।

অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৪:১৯

link
অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৪:১৯

options
link
বাজারে তোলাবাজির প্রতিবাদ! সবংয়ের বিজেপিকর্মীকে মারধর দুষ্কৃতীদের, গ্রেপ্তার ১ zoom
প্রতীকী ছবি।
Advertisement

সবংয়ের বাজারে তোলাবাজি করছিল দুষ্কৃতীরা। বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন যুবক। বচসা হয়। পরে বাড়িতে গিয়ে বিজেপিকর্মীকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। বাঁশ, লোহার রড দিয়ে মারধর করে হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যুবকের মেরুদণ্ডেও আঘাত লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশে অভিযোগ জানিয়েছে পরিবার। তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাঁর স্ত্রী সুমিত্রা সামন্ত এলাকারই অজিত মণ্ডল, প্রশান্ত মণ্ডল, আদিত্য সামন্ত-সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়। আদিত্য সামন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম দিবাকর সামন্ত। তিনি সবং থানার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের নাগোরকোটা এলাকার বাসিন্দা। আহত যুবকের পরিবারের দাবি, শুক্রবার সকালে একদল যুবক বাজারে তোলাবাজি করছিলেন। তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করেন তিনি। তখন অভিযুক্তদের সঙ্গে বচসা হয়। পরে সেই রাতে দিবাকরের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। সেখানে তাঁকে হুমকি দেওয়া হয় বলেও দাবি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপর শনিবার দিবারক স্নান করতে যাচ্ছিলেন সেই সময় তাঁকে ঘিরে লোহার রড, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী সুমিত্রা সামন্ত এলাকারই অজিত মণ্ডল, প্রশান্ত মণ্ডল, আদিত্য সামন্ত-সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়। আদিত্য সামন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.