অরেঞ্জ লাইনের বাকি অংশে মেট্রো চলাচলে আরও একধাপ এগোল মেট্রো কর্তৃপক্ষ। বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে প্রথমবার ‘পুশ ট্রলি’ চালানো হল। পরিদর্শন সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে, মেট্রো কর্তৃপক্ষ। যা এই রুটে মেট্রো চলাচলে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলছে কর্তৃপক্ষ।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, বেলেঘাটা–আইটি সেন্টার অংশে ভায়াডাক্ট এবং ব্যালাস্ট-বিহীন ট্র্যাক বসানোর কাজ শেষ হয়েছে। এই অংশে বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল সংক্রান্ত কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তার আগে পুশ ট্রলি চালানো হল। এই কাজ সম্পূর্ণ হলে, যাত্রী নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে কবি সুভাষ–জয় হিন্দ বিমানবন্দর প্রকল্পের অন্তর্গত আইটি সেন্টার পর্যন্ত মেট্রো চলবে।
আরও পড়ুন:
কবি সুভাষ–জয় হিন্দ বিমানবন্দর মেট্রো প্রকল্পটি পাঁচটি ধাপে করা হচ্ছে। এর মধ্যে প্রথম দু’টি ধাপ—কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় ও হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা রুটে ইতিমধ্যেই যাত্রী পরিষেবা চালু হয়েছে। তৃতীয় ধাপ অর্থাৎ বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশের কাজও এখন প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। সেখানেই পুশ ট্রলি চালানো হল।
উল্লেখ্য, ২০১০ সালে এই ৩২ কিলোমিটার মেট্রো রুটের অনুমোদন দেওয়া হয়। বিভিন্ন সময় নানা জটিলতায় এই প্রকল্পের কাজ আটকে ছিল। দীর্ঘদিনের আটকে ছিল চিংড়িহাটায় রেললাইন পাতার কাজ। অবশেষে সেই অংশে ৩৬৬ মিটার রেললাইন পাতার কাজ ও গার্ডার বসানোর কাজ সম্পন্ন হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের অন্তর্গত সেক্টর ফাইভের আইটি সেন্টার পর্যন্ত মেট্রোর কাজ করা এই বছরেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘এজেন্সি অতি দ্রুততার সঙ্গে কাজ করলে সন্দেহ হয়’, ফের সিবিআই নিয়ে ‘সংশয়’ প্রকাশ সুপ্রিম কোর্টের
-
ছেচল্লিশেই থামল কলম-কণ্ঠ, প্রয়াত দিল্লির সাংবাদিক পায়েল মেহতা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
-
রাস্তাতেই ১০ ঘণ্টা! জ্ঞান হারিয়ে নাম প্রত্যাহারে বাধ্য হলেন এশিয়াডে ইতিহাস গড়া বাঙালি
-
কৃষিই ভিত্তি! মাথায় গামছা, খালি পায়ে চাষের খেতে কাজে ব্যস্ত মন্ত্রী গৌরীশংকর
-
স্মৃতির ব্যাটে ইতিহাস, শেফালির অনবদ্য সেঞ্চুরি, বাংলাদেশকে উড়িয়ে এশিয়াডের ফাইনালে ভারত