সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ কেমন পুলিশ! বিহারবাসীর মনে ইদানীং মাঝে মধ্যেই এমন প্রশ্ন জাগছে৷ কারণ এ রাজ্যে পুলিশের কাণ্ডকারখানা চমকে দেওয়ার মতোই৷
পুলিশের উর্দি গায়ে চাপালে যা ইচ্ছে তাই করা যায়৷ ভাবটা ঠিক এমনই৷ আর সেই ভাবনাতে ভর করেই প্রকাশ্যে অদ্ভুত ঘটনা ঘটালেন দুই পুলিশ৷ তাঁদের কাণ্ড দেখলে শিউরে উঠতে হয়৷
গঙ্গায় এক মৃতদেহ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেন বৈশালী জেলার স্থানীয়রা৷ খবর দেওয়ার ঘণ্টা দুয়েক পর ঘটনাস্থলে পৌঁছয় দুই পুলিশ৷ তারপর তাঁরা যা করলেন তা দেখে স্থানীয়দের চক্ষু চড়কগাছ! মৃত ব্যক্তির গলায় দড়ি জড়িয়ে প্রথমে তাকে টানতে টানতে ডাঙায় তুললেন৷ তারপর প্রায় ১০০ মিটার পথ সেভাবেই টেনে নিয়ে পুলিশ ভ্যান পর্যন্ত পৌঁছলেন৷ তাঁদের ব্যাখ্যা, সঙ্গে কেউ না থাকায় এভাবেই মৃতদেহ উদ্ধার করতে হয়েছে৷ মুহূর্তের মধ্যে গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ ভিডিওটি ভাইরাল হতেই এই কাণ্ডের জন্য ওই দুই পুলিশকে সাসপেন্ড করা হয়৷
বৈশালী জেলায় এই ঘটনা অবশ্য নতুন নয়৷ বছর কয়েক আগে পুলিশ জানিয়েছিল, ১০টি মৃতদেহকে কবর দেওয়া হয়েছে বলেও জলে ফেলে দেওয়া হয়েছিল৷ তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিয়েছিল প্রসাশন৷
সর্বশেষ খবর
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!
-
প্রতীক কার! ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ ‘কালীঘাট তৃণমূলের’
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!