পাসপোর্টের জন্য আর লাগবে না বার্থ সার্টিফিকেট

আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো নথি জমা দিলেই মিলবে পাসপোর্ট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০১৭, ১৩:৪২

options
link
পাসপোর্টের জন্য আর লাগবে না বার্থ সার্টিফিকেট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাসপোর্ট পাওয়ার জন্য আর জন্মের শংসাপত্রে প্রয়োজন নেই। আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, নিদেনপক্ষে আপনার নামে যদি একটি এলআইসি-র বন্ডও থাকে, তাহলেও পাসপোর্ট পাওয়া যাবে। মোদি সরকার ক্ষমতায় আসার পর পাসপোর্ট সংক্রান্ত নিয়ম আরও সহজ করে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ারই অঙ্গ হিসেবে এবার পাসপোর্ট পাওয়ার জন্য জন্মের শংসাপত্র জমা দেওয়ার নিয়মটি বাতিল করল বিদেশমন্ত্রক।

Advertisement

[সংসদে সুষমার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনছে কংগ্রেস]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৯৮০ সালে পাসপোর্ট দেওয়ার বিষয়ে একটি নিয়ম চালু হয়েছিল। সেই নিয়ম অনুসারে, ১৯৮৯ সালের ২৬ জানুয়ারি বা তার পরে যাঁরা জন্মেছেন, তাঁদের পাসপোর্টের আবেদনের সঙ্গে জন্মের শংসাপত্রও জমা দিতে হত। বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভিকে সিং জানিয়েছেন, এখন থেকে আর পাসপোর্টের জন্য জন্মের শংসাপত্র জমা দেওয়ার কোনও প্রয়োজন নেই। স্কুল বা স্বীকৃত কোনও বোর্ডের দেওয়া শংসাপত্র জমা দিলেই আবেদনকারীকে পাসপোর্ট দেওয়া হবে। তবে ওই শংসাপত্রে আবেদনকারীর জন্মতারিখের উল্লেখ থাকতে হবে। এছাড়াও প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এমনকী, এলআইসি বন্ডের মতো নথি জমা দিলেও পাসপোর্ট পাওয়া যাবে। আর আবেদনকারী যদি সরকারি কর্মচারী হন, তাহলে সার্ভিস রেকর্ড বা পেনশনের নথিও জমা দেওয়া যাবে। বস্তুত, পাসপোর্টের ক্ষেত্রেও এখন আর ডির্ভোস বিক্রি বা দত্তক নেওয়ার শংসাপত্রও জমা দিতে হয় না।অনাথ আশ্রম থেকে দেওয়া নথির ভিত্তিতেই পাসপোর্ট দেওয়া হয় অনাথ শিশুদের। তবে এক্ষেত্রেও ওই নথিতে জন্ম তারিখ উল্লেখ থাকা বাধ্যতামূলক।

Advertisement

[সেনার আত্মত্যাগ স্মরণ করাতে JNU ক্যাম্পাসে কামান বসানোর দাবি উপাচার্যর]

বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, নতুন নিয়মে যে পাসপোর্টগুলি দেওয়া হবে, সেই পাসপোর্টে ইংরেজি ও হিন্দিতে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে যাবতীয় তথ্য ছাপা থাকবে। পাশাপাশি, প্রবীণ নাগরিক ও শিশুদের পাসপোর্ট ফি-এর উপর দশ শতাংশ ছাড় দেওয়া হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.