সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাতে চণ্ডীগড়ের রাস্তায় এক মহিলাকে ধাওয়া করার অভিযোগে তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে দাঁড়িয়ে নিজের অপরাধ স্বীকারও করেছে সে। আর ছেলের এই কুর্কীতিরই কি মাসুল দিলেন হরিয়ানায় বিজেপি রাজ্য সভাপতি সুভাষ বরালা? গুরুগ্রামে বিজেপির দলীয় পোস্টার ও ব্যনার থেকে বাদ পড়েছে খোদ রাজ্য সভাপতির ছবি-ই।
[আদালতে কান্নায় ভেঙে পড়ল বিকাশ, স্বীকার কুকর্মের কথা]
আগামী ১৪ আগস্ট গুরুগ্রামে যাবেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি। সেখানে বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর সফর উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার লাগিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর তো বটেই, পোস্টার ও ব্যানারে হরিয়ানার তিন বিজেপি বিধায়ক, এমনকী, জেলা সভাপতিরও ছবি রয়েছে। অথচ রাজ্য সভাপতি সুভাষ বারালার ছবি নেই। শোনা যাচ্ছে, বর্ণিকা কাণ্ডের পর এখন কার্যত দুটি শিবিরে বিভক্ত হরিয়ানা বিজেপি। একটি গোষ্ঠী চাইছে, সুভাষ বারালাই দলের রাজ্য সভাপতি থাকুন। আর ছেলের কুকীর্তির জন্য নৈতিক কারণে রাজ্য সভাপতির পদ থেকে সুভাষ বারালার পদত্যাগের দাবি তুলেছে অপর গোষ্ঠী। দলের এই গোষ্ঠীকোন্দলের জেরেই গুরুগ্রামে দলের পোস্টার ও ব্যানারে থেকে বাদ খোদ হরিয়ানা বিজেপির রাজ্য সভাপতি সুভাষ বারালার ছবি।
[বাবরি মসজিদের দাবি ছাড়ুন মুসলিমরা, দাবি খোদ মৌলবিরই]
তবে দলের পোস্টার ও ব্যানার থেকে নিজের ছবি বাদ পড়া নিয়ে মুখ খুলতে চাননি হরিয়ানা বিজেপির শীর্ষনেতা সুভাষ বারালা। দলের জেলা সভাপতি ভুপিন্দর চৌহানের দাবি, গুরুগ্রামে দলের নেতা-কর্মীদের যে পোস্টার, ব্যানারগুলি লাগিয়েছেন, তাতে সুভাষ বারালার ছবি আছে। কিন্তু, সরকারি দপ্তরের তরফে লাগানো পোস্টার ও ব্যানারে রাজ্য সভাপতির ছবি নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
[পরিদর্শনে যোগী, হাসপাতাল থেকে সরতে হল অসুস্থ শিশুদের]
সর্বশেষ খবর
-
‘কলকাতা’কে ধাক্কা মেরে সোজা ‘হাসপাতালে’ পাক রণতরী! ‘আমরা মারলে…’, কী বলছেন বিশেষজ্ঞরা
-
৩০ বলে ১০০! আফগান বোলিং নিয়ে ‘ছেলেখেলা’ করে টি২০-তে দ্রুততম শতরানের রেকর্ড অভিষেকের
-
বঙ্গে এল বিশ্বকর্মা! খরা কাটিয়ে শিল্পের জোয়ার রাজ্যে, ‘নেগেটিভ সরকার’কে দুষে কী বললেন শুভেন্দু?
-
১৯৯৫ সালে ১০০ টাকা ঘুষ নিয়েছিলেন! তিন দশক পর জেল খাটতে হবে ৭৫-এর বৃদ্ধকে
-
হাতে বসছে না মেহেন্দির রঙ? কাজে লাগান এই ৫ পদ্ধতি, ফল মিলবে হাতেনাতে