Chhattisgarh

খনি বিবাদের জের! বিজেপি নেতা-সহ ৩ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা ছত্তিশগড়ে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বিজেপি নেতার নাম ভরত সিং গহরওয়ার ওরফে লাল্লা সিং। বহুদিন ধরেই তিনি ওই এলাকায় অবৈধ বালি কারবারির সঙ্গে যুক্ত ছিলেন। শুধু তা-ই নয়, তাঁর ‘প্রতিদ্বন্দ্বী’ গোষ্ঠীর সঙ্গেও দীর্ঘদিন তাঁর বিবাদ চলছিল। সেই অশান্তি মেটাতেই বুধবার রাতে তিনি তাঁর দুই সহযোগীকে নিয়ে নওগাঁই গ্রামে গিয়েছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৪:২৬

options
link
খনি বিবাদের জের! বিজেপি নেতা-সহ ৩ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা ছত্তিশগড়ে
প্রতীকী ছবি।

বালি খনি সংক্রান্ত বিবাদের জের! বিজেপি নেতা-সহ তিন জনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বিজেপি নেতার নাম ভরত সিং গহরওয়ার ওরফে লাল্লা সিং। বহুদিন ধরেই তিনি ওই এলাকায় অবৈধ বালি কারবারির সঙ্গে যুক্ত ছিলেন। শুধু তা-ই নয়, তাঁর ‘প্রতিদ্বন্দ্বী’ গোষ্ঠীর সঙ্গেও দীর্ঘদিন তাঁর বিবাদ চলছিল। সেই অশান্তি মেটাতেই বুধবার রাতে তিনি তাঁর দুই সহযোগীকে নিয়ে নওগাঁই গ্রামে গিয়েছিলেন। কিন্তু বালি মাফিয়ারা আগে থেকেই তাঁদের হত্যার ভয়ংকর ষড়যন্ত্র করেছিল।

Advertisement

জানা গিয়েছে, ভরতদের গাড়িটি ওই গ্রামে পৌঁছতেই তাঁদের পথ আটকায় দুটি ট্রাক। তাঁদের গাড়ির সামনে এবং পিছনে দাঁড়িয়ে যায় সেটি। এরপর একদল দুষ্কৃতী তাঁদের গাড়ি ঘিরে ধরেন। শুধু তা-ই নয়, পেট্রল ঢেলে তাঁদের গাড়িতে অগ্নিসংযোগ করে দেন বলে অভিযোগ। গাড়ির ভিতরেই পুড়ে মৃত্যু হয় তিন জনের। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আকাশ ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ এবং মন্নু। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।     

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.