নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ল চারচাকা গাড়ি। মৃত্যু ৭ জনের। বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হিমাচলের চাম্বা জেলায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতরা একই গ্রামের বাসিন্দা। এদিন রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁরা বাড়ি ফিরছিলেন। ছাতরুন্ডের কাছে তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে, চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ, স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। মৃতদের মধ্যে তিন জন মহিলা। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চালকও। খাদটি গভীর হওয়ায় প্রাথমিকভাবে রাতের অন্ধকারে উদ্ধারকাজে বেগ পেতে হয়। তবে দীর্ঘক্ষণের চেষ্টায় দেহগুলিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দেহগুলিকে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
কিন্তু কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি না কি চালকের ভুলেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটি।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা