সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশকে খ্রিস্টান ধর্মপ্রধান দেশে পরিণত করার চক্রান্ত করা হয়েছিল৷ আর সে চক্রান্তে সামিল ছিলেন স্বয়ং মাদার টেরিজা৷ এরকমই মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ৷
বরাবরই কড়া হিন্দুত্ববাদী নেতারা আক্রমণের নিশানা করেছেন মাদার টেরেজাকে৷ আরএসএস প্রধান মোহন ভাগবতও বেশ কিছুদিন আগে প্রায় একইরকম মন্তব্য করেছিলেন৷ মাদারের সেবা ধর্ম যে আসলে অছিলা, এরকম অভিযোগ এনেছিলেন তিনি৷ একই সুর শোনা গেল আদিত্যনাথের কথাতেও৷ বিজেপির এই সাংসদের দাবি, দেশকে খ্রিষ্টান ধর্মপ্রধান করে তোলার চক্রান্তে ছিলেন মাদার টেরিজাও৷
সম্প্রতি উত্তর প্রদেশের কায়রানা গ্রামে ধর্মীয় আক্রমণের শিকার হয়েছেন হিন্দুরা৷ অখিলেশ যাদবের সরকার তা অস্বীকার করলেও, নির্বাচনের মুখে এই ঘটনাকেই হাতিয়ার করেছে বিজেপি৷ কায়রানা প্রসঙ্গেও এদিন উষ্মা প্রকাশ করেন আদিত্যনাথ৷ হিন্দু ধর্মের প্রচার ও প্রসারের পক্ষে সওয়াল করে তাঁর আরও মন্তব্য, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কেউ আটকাতে পারবে না৷ এই হিন্দু ধর্মে রক্ষা নিয়ে বলতে গিয়েই মাদার টেরেজাকে কাঠগড়ায় তোলেন তিনি৷ যে মাদার সেবা ও শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তাঁর প্রতি এহেন মন্তব্যে তীব্র অপমানজনক বলেই মনে করছে বিভিন্ন মহল৷
সর্বশেষ খবর
-
‘নাটক বন্ধ হোক’, কমিশনে ‘ভোটচুরি’ বিতর্কে টিএন সেশন তুলে কংগ্রেসকে পালটা বিজেপির
-
আগামী ৬ মাসে সুপার এল নিনো কাড়বে সাড়ে ৪ লক্ষ প্রাণ! রিপোর্ট ঘিরে আতঙ্ক
-
সলমনের রোষানলে খতম কেরিয়ার! ‘অভিশপ্ত’ ঐশ্বর্য অধ্যায় ভুলে প্রথমবার ভাইজানের পাশে বিবেক ওবেরয়
-
আয়ুষ্মানের কিনে দেওয়া রাইফেলে সাফল্য, এশীয় মঞ্চে সোনাজয়ী মেঘনার নেপথ্য কারিগর অভিনেতাই?
-
বিরাটই প্রেরণা রুপোর ছেলের, কুস্তির আখড়া থেকে শুটিংয়ে গিয়ে জোড়া রুপো হিমাংশুর