সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীঘ্রই দেশজুড়ে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি! বড়সড় ইঙ্গিত বিজেপির। মোদি-৩ সরকারের বর্ষপূর্তির আগে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হল বিজেপির তরফে। যেখানে ইঙ্গিত মিলেছে শীঘ্রই বড় কোনও পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। মোদি সরকারের নানা সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি ওই ভিডিও ক্লিপটি থেকে ইঙ্গিত, সম্ভবত সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথেই হাঁটতে চাইছে মোদি সরকার।
শুধু তা-ই নয়, বিরোধীদের অভিযোগের পাল্টা কঠোর জবাব দিয়ে বিজেপির তরফে বলা হয়েছে, যারা জোটের সরকারকে দুর্বল বলে কটাক্ষ করেছিল তা যে পুরোপুরি ভিত্তিহীন তা-ও মনে করিয়ে দিতে চেয়েছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপিশাসিত উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়াবিধি কার্যকর করা হয়েছে। পরবর্তীতে গোটা দেশেই তা শীঘ্রই করা যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর ধারা অনুযায়ী ধর্মনিরপেক্ষ দেশে যে কোনও ব্যক্তি তার পছন্দের ধর্ম অনুযায়ী আচরণ করতে পারে। কিন্তু বিভিন্ন ধর্মের অনুসারে, তা হিন্দু হোক বা মুসলিম, খ্রিস্টান হোক বা পার্সি-সকলের জন্য ধর্ম অনুসারে আলাদা কিছুই আইনও রয়েছে। তার জন্য একই ঘটনার প্রেক্ষিতে দুই ভিন্ন ধর্মের ব্যক্তি আইনের চোখেও ভিন্ন বিচার পেয়ে থাকেন। সেই ব্যবস্থাকেই পাল্টে সকলের জন্য অভিন্ন আইন আনতেই ইউসিসি বা অভিন্ন দেওয়া বিধি কার্যকর করার প্রক্রিয়া চলছে। যা কার্যকর করা হলে এই বিভাজন বন্ধ হবে। অন্তত শাসকদলের তাই দাবি।
সর্বশেষ খবর
-
জ্ঞানেশ ‘হটাতে’ দিল্লিতে শুরু ‘ইন্ডি’ বৈঠক! নেই আপ-ডিমকে-অখিলেশ, ছন্নছাড়া বিরোধীরা
-
ভোট বিপর্যয়ে ভেসে থাকার চেষ্টা! দিল্লিতে ‘ইন্ডি’ জোটের বৈঠকে মমতা-অভিষেক
-
জন্মদিনে ‘জাদুকর সত্যচরণ’ বেশে প্রসেনজিৎ, ফার্স্ট লুকেই কৌতূহলের পারদ চড়ালেন ‘ইন্ডাস্ট্রি’
-
২ হাজার বছরের আদিবাসী শিল্পের ছোঁয়া বেহালার পুজোয়, কেমন হচ্ছে উমার রূপ?
-
দুর্গাপুজোর পাশ বিক্রির নামে কোটি টাকা তছরুপ! ইডির তলবে সিজিও কমপ্লেক্সে ইন্দ্রনীল