সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে ভারতীয় জনতা পার্টির যে সিদ্ধান্ত সকলের নজর কেড়েছে তা হল ২০১৭ সালের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কোনও ইসলাম ধর্মাবলম্বীকে বিজেপির তরফে প্রার্থী করা হয়নি৷ এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি বিজেপির বিরুদ্ধে ক্রমাগত তোপ দাগছে৷ আর বিজেপির এই সিদ্ধান্ত নিয়েই সম্প্রতি মুখ খুললেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷
(মণিপুরে গুলির লড়াই, নিকেশ নাগা জঙ্গি)
সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেছেন, “দেশের অন্যান্য রাজ্যে নির্বাচনের সময় বিজেপির তরফে সংখ্যালঘুদের টিকিট দেওয়া হয়েছে৷ উত্তরপ্রদেশেও নিশ্চয়ই এই বিষয়ে আলোচনা হয়েছিল৷ যদিও আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না৷ নিজের উপলব্ধির ভিত্তিতেই বলছি৷ হয়ত বিজেপির সংসদীয় কমিটি কোনও যোগ্য মুসলিম প্রার্থীর সন্ধান পায়নি৷ কিন্তু আমি বিশ্বাস করি ইসলাম ধর্মাবলম্বীরাও নির্বাচনে লড়তে পারেন৷”
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের জনসংখ্যার মোট ২০ শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী৷ কিন্তু খুব অদ্ভুতভাবেই চলতি বছর নির্বাচনে বিজেপি কোনও ইসলাম ধর্মাবলম্বীকে ভোটে দাঁড়ানোর সুযোগ দেয়নি৷ আর নির্বাচনের সময় তা নিয়েই জলঘোলা করছে বিরোধী দলগুলি৷
(রাজনীতির নামে অরাজকতা বরদাস্ত করা হবে না: দিল্লি পুলিশ)
সর্বশেষ খবর
-
অবসর নেওয়ার পরই শ্রীলঙ্কা সিরিজে ফিরছেন রাহানে! তুঙ্গে চর্চা
-
নেতাজিকে ‘অসম্মানে’ পুলিশকে কঠোর ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেপ্তার হবেন অনন্ত মহারাজ?
-
ফাটতে পারে অ্যাপেন্ডিক্স! ছ’বছরের শিশুর কঠিন অস্ত্রোপচার সফল রানাঘাট মহকুমা হাসপাতালে
-
জাহ্নবীর ‘অশ্লীল কন্টেন্ট’ মামলা: তারকা হলেই সব নিয়ন্ত্রণ করা যায়? প্রশ্ন দিল্লি হাই কোর্টের
-
বিজেপি নেতার বাড়ির পাঁচিলে সাদা থান, গাঁদার মালা, হুমকি চিঠিতে লেখা, ‘সাবধান হয়ে যা, নইলে…!’