Rahul Gandhi

‘ভাঁড়ের দল, থার্ড ক্লাস’, ভরা মঞ্চে মোদিকে নিয়ে রসিকতা করায় রাহুলকে তুলোধোনা বিজেপির

কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এক্স হ্যান্ডেলে ওই ভিডিও শেয়ার করে লেখেন, '৬০ বছর ধরে দেশ চালানো দলটা এখন সার্কাসে পরিণত হয়েছে কংগ্রেস এখন ভাঁড়ের দল, গুটিকয়েক সমর্থককে বিনোদন জোগাচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৪:১২

options
link
‘ভাঁড়ের দল, থার্ড ক্লাস’, ভরা মঞ্চে মোদিকে নিয়ে রসিকতা করায় রাহুলকে তুলোধোনা বিজেপির
ছবি: সংগৃহীত

সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রীকে ব্যক্তি আক্রমণ। ইন্দোরে ছাত্রদের সমাবেশে ফের নিজেই নিজের দিকে সমালোচনার ঝড় টেনে আনলেন রাহুল গান্ধী। নিজের বক্তব্যের মধ্যে ছোট এক নাটিকার অংশ রেখেছিলেন লোকসভার বিরোধী দলনেতা। সেকারণেই কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিজেপির মুখপাত্র-সকলেই তুলোধোনা করছেন রাহুলকে। তাঁদের তোপ, রাহুলের মুখ থেকে স্রেফ গালিগালাজ শোনা যায়। সেকারণেই কংগ্রেস আজ ভাঁড়ের দলে পরিণত হয়েছে।

Advertisement

ইন্দোরে ছাত্রো কি গুঞ্জ অনুষ্ঠানে রাহুলের বক্তব্যের মাঝে মঞ্চে আসেন এক কৌতুকাভিনেতা। প্রধানমন্ত্রীর মতো করেই হাসতে দেখা যায় তাঁকে। মোদির ভাষা, বলার ধরন এবং ইংরাজি ভাষার ‘অজ্ঞতা’ বোঝানোর চেষ্টা করেন। এমনকী বিভিন্ন সভায় প্রধানমন্ত্রী যেভাবে বৃদ্ধ বা বৃদ্ধাদের দেখলে তাঁর জন্য চেয়ারের ব্যবস্থা করতে বলেন, সেটা নিয়েও কটাক্ষ শোনা যায় ওই কমেডিয়ানের গলায়। এই নাটকে রাহুল নিজেও যথেষ্ট সক্রিয় ছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় দেশজুড়ে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এক্স হ্যান্ডেলে ওই ভিডিও শেয়ার করে লেখেন, ‘৬০ বছর ধরে দেশ চালানো দলটা এখন সার্কাসে পরিণত হয়েছে কংগ্রেস এখন ভাঁড়ের দল, গুটিকয়েক সমর্থককে বিনোদন জোগাচ্ছে। সেকারণেই ওরা একেবারে মুছে যাচ্ছে। রেস্ট ইন পিস।’ বিজেপির জাতীয় মুখপাত্র সিআর কেশবন বলেন, “ওই নাটকটা অত্যন্ত নিম্নরুচির। আমাদের নারীশক্তির অপমান করেছেন, স্টেজে হাসছিলেন রাহুল। অমার্জিত এই সংস্কৃতি আমদানি করছেন তিনি, সেকারণেই দেশের যুবসমাজের ভরসা হারিয়েছেন। কংগ্রেস সাংসদ শশী থারুরও এই বিষয়টা চিহ্নিত করেছেন।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীও ওই ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করে বলেন, ‘ছাত্রদের সমাবেশকে ব্যবহার করে প্রধানমন্ত্রীর মৃত মাকে কটাক্ষ করা-এটা আসলে মনুষ্যত্বের অভাব। বিরোধিতা এভাবে হয় না ভারতে। লোকসভার বিরোধী দলনেতা পদ অত্যন্ত গুরুত্বের, কিন্তু রাহুল গান্ধী বারবার এই পদের অসম্মান করছেন। ব্যক্তি আক্রমণ করে রাজনীতির লড়াই হয় না। এই বিষাক্ত মানসিকতার কারণেই আমজনতা কংগ্রেসকে বাতিল করে দিচ্ছে।’ তবে এই বিতর্ক নিয়ে কংগ্রেস বা রাহুলের তরফ থেকে কিছু বলা হয়নি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.