বাংলা-সহ পাঁচ রাজ্যের সদ্যসমাপ্ত নির্বাচনে ৫২৯ কোটি টাকা খরচ করেছে বিজেপি (BJP Election Expenses)। এর মধ্যে বাংলা দখলে খরচ হয়েছে ২৮৬ কোটি টাকা। সদ্যই নির্বাচন কমিশনকে নিজেদের ভোট তহবিলের হিসাব দিয়েছে বিজেপি। তাতেই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোটের আয়ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:
বিজেপির জমা দেওয়া তথ্য অনুযায়ী, পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি খরচ গেরুয়া শিবির করেছে বাংলাতেই। জানা গিয়েছে, বাংলার ভোটে তারা খরচ করেছে ২৮৬ কোটি টাকা। অসম, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা ভোটে তারা ১৬০ কোটি টাকা খরচ করেছে। অসমে খরচ ৯৬ কোটি ২৬ লক্ষ। কেরলে ৮২ কোটি ৬৭ লক্ষ, তামিলনাড়ুতে ৫১ কোটি ৫৬ লক্ষ। পুদুচেরিতে খরচ ১১ কোটি ৮৯ লক্ষ। তবে এরমধ্যে প্রার্থীদের ব্যয় এবং রাজ্য ও জেলা পার্টির খরচ ধরা নেই।
বাংলায় দলের সামগ্রিক প্রচারের জন্য ২১৭.১৬ কোটি টাকা খরচ করেছে গেরুয়া শিবির। প্রার্থীদের জন্য খরচ হয়েছে ৬৯.৮৩ কোটি টাকা। প্রচারের খরচ চালানোর জন্য প্রার্থীদের দেওয়া হয়েছে মোট ৫৮.৮০ কোটি টাকা।
এ তো গেল ব্যয়ের হিসাব। আয়ের নিরিখেও বিরাট লাফ বিজেপির। পাঁচ রাজ্যে ভোটের সময় শুধুমাত্র বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তরে ১ হাজার ৪৭৩ কোটি টাকার অনুদান এসেছে। এই প্রায় দেড় হাজার কোটি টাকার বাইরেও বিজেপির রাজ্য দপ্তরগুলিতেও আলাদা করে চাঁদা জমা পড়েছে। ভোট শুরুর আগে বিজেপির কেন্দ্রীয় দপ্তরের হাতে যা অর্থ ছিল, বিশাল খরচ সত্ত্বেও ভোটের পর তার পরিমাণ আরও বেড়েছে। খতিয়ান অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ দলের নির্বাচনী তহবিলে জমা অর্থের পরিমাণ ছিল ৬ হাজার ৭২২ কোটি টাকা। পাঁচ রাজ্যের নির্বাচনের পর ৬ মে পর্যন্ত সেই অর্থের পরিমাণ ৭ হাজার ৬২৭ কোটি টাকা। এত টাকার উৎস কী? বিরোধীরা প্রশ্ন করছে, এই টাকার উৎস কী? কারাই বা বিজেপিকে অত খরচের জন্য অনুদান দিলেন?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র