বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি (Bomb Threat)। এমন হুমকি ইমেল পেল পাঞ্জাবের নিরাপত্তা সংস্থাগুলি। খতম তালিকায় রয়েছে বিদেশমন্ত্রী এস জয়শংকর, পাঞ্জাব এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীরাও। ২৪ এপ্রিল, শুক্রবার দুই রাজ্যের রেললাইনে বোমা বিস্ফোরণে হাজার হাজার মানুষকে খুন করা হবে বলেও দাবি করা হয়েছে। এছাড়াও হামলা চালানো হবে লুধিয়ানা, অমৃতসর, ভাটিন্ডা এবং ফিরোজপুরে! ‘হাই অ্য়ালার্ট’ জারি করেছে দুই রাজ্যের পুলিশ।
সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবে বরাবর সক্রিয় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। মাদক থেকে অস্ত্রপাচার, চরবৃত্তির অভিযোগ গ্রেপ্তারি লেগেই থাকে। গত এক বছরে একাধিকবার পাঞ্জাব সীমান্তে পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। এই অবস্থায় হুমকি ইমেলটিকে হালকা ভাবে নিচ্ছে না পাঞ্জাব ও হরিয়ানা দুই রাজ্যের পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলি। জরুরি ভিত্তিতে সতর্কতা জারি হয়েছে দুই রাজ্যেই। গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে খানাতল্লাশি শুরু হয়েছে। রেলের ট্র্যাকগুলিতে অতিরিক্ত নজরদারি চালাতে বলা হয়েছে আরপিএফকে। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্বে থাকা আধিকারিকদেরও সতর্ক করা হয়েছে।
এই প্রথম নয়, এর আগে একাধিকবার মোদিকে খুনের হুমকি ইমেল, ফোন এসেছে। গত বছরের নভেম্বর মাসে মোদিকে খুনের হুমকি ফোন পায় মুম্বই পুলিশ। মুম্বইয়ের প্রধান পুলিশ কন্ট্রোল রুমে এক মহিলা ফোন করে বলেন, প্রধানমন্ত্রীকে খুনের ছক কষা হচ্ছে। হত্যার অস্ত্রও প্রস্তুত করা হয়েছে। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে পুলিশ। যদিও কলারকে চিহ্নিত করা যায়নি। ভবিষ্যতে কোনও বিপদও ঘটেনি। ২০২২ সালেও ২০টি শহরে নাশকতার হুমকি ইমেল পায় এনআইএ। সেই সময়েও মোদিকে খুনের হুমকি দেওয়া হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ
-
বদলের বঙ্গে স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী, মোদির পরই সম্প্রচারিত হবে শুভেন্দুর বার্তা
-
ফের উত্তরাখণ্ডের টানেলে দুর্ঘটনা, সুড়ঙ্গে আচমকা জলস্রোত-ধস, ভিতরে আটকে অন্তত ১০ শ্রমিক