প্রসবের পর সদ্যোজাতকে গলা কেটে খুনের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। বুধবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর নাম রেনুকা। তিনি আইফোনের অ্যাসেম্বলার সংস্থা ফক্সকনের একটি কারখানায় কর্মরত ছিলেন। বুধবার কারখানার শৌচালয়ে তিনি হঠাৎই প্রসব করেন। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন রেনুকা। কারণ, তিনি অবিবাহিত ছিলেন। অভিযোগ, লোকলজ্জায় তিনি শৌচালয়েই সদ্যোজাতকে গলা কেটে খুন করেন। তারপর দেহটি একটি ব্যাগে ভরে ফেলে বাইরে দেন। কিছুক্ষণ পর রেনুকার এক সহকর্মী শৌচালয়ে প্রবেশ করতেই চমকে যান। তড়িঘড়ি খবর দেন পুলিশ।
আরও পড়ুন:
তদন্তকারীরা জানাচ্ছেন, যেহেতু রেনুকে অবিবাহিত ছিলেন, তাই তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। লোকলজ্জাতেই তিনি তাঁর সন্তানকে খুন করেন। বর্তমানে রেনুকা হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, কাজ করতে করতে আচমকাই প্রসব যন্ত্রণা শুরু হয় রেনুকার। উপায় না পেয়ে তিনি শৌচালয়ে চলে যান। সেখানেই তিনি তাঁর সন্তানকে জন্ম দেন। কিন্তু শেষমেষ নিজের হাতেই তিনি সদ্যোজাতকে খুন করলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী সফিউজ্জামান আবু তাহেরের ভাগ্নে? কী বলছেন এনসিপি সাংসদ?
-
গণেশ পুজোয় দেশি লুকে টিফানি, ট্রাম্পকন্যার সঙ্গে ছবি পোস্ট করে ‘সুন্দরী’ সম্বোধন সঞ্জয়ের
-
রোগী পিছু ফি ৮০০ টাকা, আটটি চেম্বার! সোনারপুরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক
-
‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’, মোদিকে বলিউডি বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর, কী বললেন পুতিনকে?
-
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানিই! শুভেন্দুর সঙ্গে জমা দেবেন মনোনয়ন