Bombay High Court

নাগরিকদের ‘দাস’ বানানোর চেষ্টা! সরকার বিরোধিতার জন্য নির্বাসিত করা অগণতান্ত্রিক, বলছে বম্বে হাই কোর্ট

গণতান্ত্রিক পরিকাঠামোয় সুষ্ঠুভাবে নিয়ম মেনে বিক্ষোভ দেখানোর অধিকার সব নাগরিকের রয়েছে, মুম্বই পুলিশকে তীব্র ভর্ৎসনা বম্বে হাই কোর্টের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ১৫:০৫

options
link
নাগরিকদের ‘দাস’ বানানোর চেষ্টা! সরকার বিরোধিতার জন্য নির্বাসিত করা অগণতান্ত্রিক, বলছে বম্বে হাই কোর্ট
বম্বে হাই কোর্ট। ফাইল ছবি।

গণতান্ত্রিক পরিকাঠামোয় সুষ্ঠুভাবে নিয়ম মেনে বিক্ষোভ দেখানোর অধিকার সব নাগরিকের রয়েছে। মুম্বই পুলিশকে তীব্র ভর্ৎসনা করে সংবিধানের পাঠ দিল বম্বে হাই কোর্ট (Bombay High Court)। আদালত সাফ জানিয়ে দিল, পুলিশ জনতার সেবক। স্রেফ ভিন্নমত পোষণের জন্য আম নাগরিকদের সরকারের ‘দাস’ বানানোর অপচেষ্টা করতে পারে না পুলিশ।

Advertisement

বম্বে হাই কোর্টে মূল মামলাটি করেছিলেন এসডিপিআই-এর সাধারণ সম্পাদক আহমেদ আব্দুল ওয়াহিদ চৌধুরী। তিনি কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে একাধিক প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলেন। যা নিয়ে ওই এসডিপিআই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। ওই এফআইআরগুলির ভিত্তিতে মুম্বই পুলিশ ওই এসডিপিআই নেতাকে মুম্বই শহর থেকে নির্বাসিত করেন। অর্থাৎ তাঁর মুম্বইয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন আব্দুল ওয়াহিদ চৌধুরী।

Advertisement

তাঁর মামলার প্রেক্ষিতে বম্বে হাই কোর্টের (Bombay High Court) বিচারপতি মাধব জামদার সাফ জানান, “সংবিধানের ১৯ এবং ২১ নম্বর অনুচ্ছেদ অনুসারে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার সম্পূর্ণ অধিকার রয়েছে। সরকারের সিদ্ধান্তের বিরোধিতা বা শান্তিপূর্ণ প্রতিবাদ করা গণতন্ত্রের স্বাভাবিক ও বৈধ প্রক্রিয়া।” আদালত বলছে, “স্রেফ ভিন্নমত পোষণ করায় কাউকে নির্বাসিত করা তাঁর মৌলিক অধিকারের পরিপন্থী।”

Advertisement

মুম্বই পুলিশকে কড়া ভাষায় ভর্ৎসনা করে আদালতের প্রশ্ন, “আপনারা কি মানুষকে দাস বানানোর চেষ্টা করছেন?” বম্বে হাই কোর্টের বক্তব্য, “স্রেফ সরকারের নীতি বিরোধিতার জন্য কাউকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করলে সেটা মোটেই গণতন্ত্রের জন্য সুস্থতার লক্ষ্মণ নয়।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.