উৎসবের মরশুমে মহারাষ্ট্রজুড়ে তীব্র বায়ু দূষণের ঘটনা ফি বছর ঘটে। সঙ্গে দাপট বাড়ে শব্দ দূষণেরও। এই জোড়া ফলার তাণ্ডব হ্রাসে একাধিক নির্দেশিকা জারি করল বম্বে হাই কোর্ট (Bombay High Court)। বিচারপতি জিএস কুলকার্নি এবং বিচারপতি নীলা গোখলের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, এবার উৎসবের মরশুমে খোলা রাস্তায় বা জনসমক্ষে আতসবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে নিষিদ্ধ লেজার রশ্মিও।
আরও পড়ুন:
বম্বে হাই কোর্ট রায়ে রাস্তায় আতসবাজি পোড়ানোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষিদ্ধ করা হয়েছে লেজার লাইট, ‘হাই-ইনটেনসিটি’ তথা উচ্চ মাত্রার ‘লুমেন লাইট’ এবং ‘বিম’ও। এই সময় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শব্দ সংক্রান্ত কোনও নিয়মই মানা হয় না বলে অভিযোগ। কোর্টের নির্দেশ- সাউন্ড লিমিটার, ডেসিবেল মিটার অনুষ্ঠানস্থলে লাগাতে হবে। ১ লক্ষের সিকিউরিটি ডিপোজিটও জমা রাখতে হবে। পুরো বিষয়টিতে নজরদারি নিশ্চিত করতে হবে
মূলত মুম্বই, পুণে, থানে, নাসিকের মতো বড় শহরে শব্দ ও দৃশ্যদূষণ রুখতে একটি স্বতঃপ্রণোদিত মামলায় এই নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আদালত বলছে, স্রেফ খাতায় কলমে নিয়ম করলে হবে না। বাস্তবে সেই আইন কার্যকরও করতে হবে। আদালত বলছে, আগেও আতসবাজি নিয়ন্ত্রণের জন্য, শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য আইন ছিল। সেই আইন কার্যকরের ক্ষেত্রে অনীহা দেখা গিয়েছে প্রশাসনের তরফে। সেটা এবার করতে হবে।
অতীতে দিওয়ালিতে বাজি বন্ধ নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। বাজি নিষিদ্ধ ঘোষণা করেও একাধিকবার পিছিয়ে আসতে হয়েছে সরকারকে। এবার অবশ্য বাজি পড়ানো পুরোপুরি নিষিদ্ধ নয়। খোলা রাস্তা বা জনসমক্ষে না পোড়ালেই হল। ব্যক্তিগত পরিসরে বাজি পোড়ানো যাবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না