বিয়ে হয়েছিল ঠিক দু’মাস আগে। ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হল ২৮ বছরের সেই তরুণীর। দিল্লির (Delhi) লোধি কোলিনির বহুতলের সামনে থেকে উদ্ধার করা হয় রক্তাক্ত আকৃতি সুতারকে। ওই তরুণীর পরিবারের দাবি, দুর্ঘটনা নয়, স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা পরিকল্পনা করে খুন করেছে তাঁকে।
পুলিশ জানিয়েছে, পুষ্প বিহার আবাসনে থাকতেন আকৃতি। শনিবার, ৪ জুলাই পাল্কি কুঞ্জের এনসিডএমসি ফ্ল্যাট থেকে পড়ে যান তিনি। আকৃতিকে উদ্ধার করে এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে মৃত্যু হয়েছে তাঁর। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল বিয়ে হয়েছিল আকৃতির। তিনি ছত্তরপুরে একটি সংস্থায় সেলস এক্সকিউটিভ পদে কর্মরত ছিলেন। ঘটনার দিনও কর্মস্থলে গিয়েছিলেন।
আরও পড়ুন:
আকৃতির বাপের বাড়ির লোকেদের দাবি, ঘটনার কিছু সময় আগে শনিবার সন্ধেবেলায় কথা হয়েছিল তরুণীর সঙ্গে। তিনি জানান, চাকরি ছে়ড়ে দিয়েছেন। খানিক পরেই আকৃতির ফোন ‘আনরিচেবল’ হয়ে যায়। নানাভাবে তাঁর সঙ্গে যোগাযোগ চেষ্টা করেও ব্যর্থ হন বাড়ির লোকেরা। এরপর লোধি কোলনি থানার মাধ্যমে জানতে পারেন ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে তরুণীর।
বাপের বাড়ির লোকেদের দাবি, দৃঢ়চেতা আকৃতি আত্মহত্যা করতে পারেন না। স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরাই তাঁকে খুন করেছে। আকৃতির স্বামী শ্রম দপ্তরের এক সেকশন অফিসারের ছেলে। পরিবারটি পুষ্প বিহারের সরকারি ফ্ল্যাটে থাকত। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দেহ ময়নাতদন্ত পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ