সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই সংবাদের শিরোনামে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ একের পর এক কড়া দাওয়াইয়ে তটস্থ রেখেছেন গোটা রাজ্যকে৷ নিজের দপ্তরেও কড়া নজর নয়া মুখ্যমন্ত্রীর৷ এই ক্ষেত্রের তাঁর সর্বপ্রথম নির্দেশ, স্বচ্ছ রাখতে হবে গোটা অফিস চত্বরকে৷ যেখানে-সেখানে নোংরা ফেলে রাখা যাবে না৷
[শ্রীজাতকে ত্রিশূল দিয়ে ‘সংহার’ করলে মিলবে ৫ লক্ষ, ঘোষণা ফেসবুকে]
মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করছে তাঁর মন্ত্রিসভা৷ বিশেষ করে তাঁর মন্ত্রিসভার সদস্য উপেন্দ্র তিওয়ারি৷ সাতসকালে দপ্তরে এসে নিজেই ঝাড়ু হাতে নেমে পড়েন ময়দানে৷ নিজের অফিস চত্বর নিজেই ঝাড়ু দিয়ে সাফ করার পরই শুরু করলেন দিনের কাজ৷ মন্ত্রীর এই বিরল সাফাই অভিযান দেখতে ভিড় জমে গিয়েছিল সরকারি ভবনে৷ অনেকে এভাবেই মোবাইলে তুলে রেখেছেন সেই দৃশ্য৷
[বিমানকর্মীকে প্রকাশ্যে ২৫ বার চপ্পল দিয়ে পেটালেন শিব সেনা সাংসদ]
শুধু অফিস সাফাই রাখাই নয়, অফিস চলাকালীন কর্মীদের পান, মশলা ও তামাকজাত দ্রব্য খাওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই এই স্বচ্ছ অভিযান চালিয়ে যাচ্ছেন তিনি৷ প্রধান পুরোহিত হিসেবে প্রতিদিন ভোরে উঠে গোটা গোরক্ষনাথ মন্দির চত্বরের স্বচ্ছতা পরিস্থিতি নিজে ঘুরে পরীক্ষা করে দেখেন তিনি৷ সেই স্বচ্ছতাই এবার গোটা উত্তরপ্রদেশের জন্য চান আদিত্যনাথ৷
[১২ বছরেই পিতৃত্ব! দেশের কনিষ্ঠতম বাবা হচ্ছে কোচির কিশোর?]
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবস স্পেশাল ডিপিতে দেশাত্মবোধের ছোঁয়া চাই? এআইকে এই ৫ প্রম্পট দিলেই কেল্লাফতে!
-
৯ ঘণ্টা লোডশেডিং, রাত ৮টায় বন্ধ দোকান-বাজার, আলোর খোঁজে ভারতের দ্বারস্থ অন্ধকার বাংলাদেশ!
-
‘যন্তর মন্তরে শাবানাজির মতো জেন জি’রা ছিলেন!’ ‘নর্দমার প্রজন্ম’র পর ফের বিস্ফোরক কঙ্গনা
-
২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! মুখ্যমন্ত্রীর নির্দেশে জাহাজের ধাক্কায় নূরপুরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু
-
মেসি পেরেছে, রোহিত-বিরাট কেন নয়? বিশ্বকাপের আগে গম্ভীরকে ‘চ্যালেঞ্জ’ বিজেপি সাংসদের