Tripura

রাতের অন্ধকারে ভারতে সিগারেট পাচারের চেষ্টা! ত্রিপুরায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী

ঘটনার জেরে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Advertisement
প্রণব সরকার
প্রণব সরকার

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৯:১৩

options
link
রাতের অন্ধকারে ভারতে সিগারেট পাচারের চেষ্টা! ত্রিপুরায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী
ছবি AI দ্বারা নির্মিত।

রাতের অন্ধকারে ফের ভারতে ঢোকার চেষ্টা! বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি পাচারকারীর। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার (Tripura) লাটিয়াপুরা বিএওপি আন্তর্জাতিক সীমান্ত এলাকায়। বাংলায় পালাবদলের পরেই সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে একেবারে জোরকদমে। শুধু তাই নয়, অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশিদের করা হচ্ছে পুশব্যাক। বাংলা-বাংলাদেশ সীমান্তে হাই-অ্যালার্ট। এই পরিস্থিতিতে ত্রিপুরাকেই বেছে নিচ্ছে বাংলাদেশি পাচারকারীরা? 

Advertisement

জানা গিয়েছে, নিহতের নাম মজিদ আলী (৩০)। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০-১২ জন বাংলাদেশি পাচারকারী সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। জওয়ানদের দাবি, বার্মিজ সিগারেট নিয়ে তাঁরা ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিলেন। সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা বারবার তাঁদের সতর্ক করেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই ওই ১০ থেকে ১২ জন ভারতের দিকে এগিয়ে আসতে থাকেন বলে দাবি। সেই সময়েই তাঁদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। দু’রাউন্ড গুলি চলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাংলাদেশি এক পাচারকারীর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, নিহতের নাম মজিদ আলী (৩০)। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার ঘটনার পর বিএসএফ ও পুলিশ মৃতদেহটি উদ্ধার করে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিট নাগাদ ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কর্তব্যরত এক চিকিৎসক ডাঃ নির্মল দেববর্মা বলেন, “বিএসএফ এবং পুলিশ রাত প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ মৃত ব্যক্তিকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।”

Advertisement

ঘটনার জেরে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরেও শুরু হয়েছে প্রয়োজনীয় তৎপরতা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.