Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
NEET

পরীক্ষার সময় বাড়ল ১৫ মিনিট, পড়ুয়াদের স্বার্থে নিটে বড় রদবদল এনটিএ-র

পরীক্ষার্থীদের এখন আগের দু'টি পাতার পরিবর্তে মোট চারটি পাতা দেওয়া হবে 'রাফ-ওয়ার্ক' করার জন্য। তৃতীয়ত, বুকলেটের নকশায় কিছুটা বদল আনা হয়েছে। এর ফলে বাম-হাতি পরীক্ষার্থী যারা, তাদের সুবিধা হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৬:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৬:১২

options
link
পরীক্ষার সময় বাড়ল ১৫ মিনিট, পড়ুয়াদের স্বার্থে নিটে বড় রদবদল এনটিএ-র zoom
ফাইল চিত্র।

দীর্ঘ বিতর্কের পর নিট ইউজি ২০২৬ পুনপরীক্ষা হতে চলেছে আগামী ২১ জুন। তার আগে শুক্রবার পরীক্ষার্থীদের সুবিধার্থে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি, নিট ইউজি পরীক্ষার আয়োজক সংস্থা। আর তাতেই জানা গেল, পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হল পরীক্ষার সময়সীমা মিনিট পনেরো বৃদ্ধি। অর্থাৎ মোট সময় হল ৩ ঘণ্টা ১৫ মিনিট। ১৯৫ মিনিট।

২১ জুন নিট পরীক্ষা শুরু হওয়ার কথা দুপুর ২টোয়। শেষ হবে বিকেল ৫.১৫ মিনিটে। এছাড়াও রাফ কাজ করার জন্য আগে যা জায়গা মিলত, তা এবার বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের এখন আগের দু’টি পাতার পরিবর্তে মোট চারটি পাতা দেওয়া হবে ‘রাফ-ওয়ার্ক’ করার জন্য। তৃতীয়ত, বুকলেটের নকশায় কিছুটা বদল আনা হয়েছে। এর ফলে বাম-হাতি পরীক্ষার্থী যারা, তাদের সুবিধা হবে। আগে ‘রাফ-ওয়ার্ক’ করার জন্য যে পৃষ্ঠা বরাদ্দ থাকত, তা থাকত বুকলেটের একেবারে শেষে। কিন্তু এবার থেকে বুকলেটের শুরুতেও দু’টি পাতা থাকছে। শেষেও থাকছে। এই নকশা ইংরেজি এবং সব ধরনের আঞ্চলিক ভাষার প্রশ্নপত্রের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চতুর্থত, বিশেষ ভাবে সক্ষম (পিডব্লুডি এবং পিডব্লুবিডি) পরীক্ষার্থীদের জন্য এনটিএ-এর তরফে চালু করা হয়েছে ‘রাইটার’ আবেদনের পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে প্রার্থীরা তাঁদের পরীক্ষায় সাহায্যকারী ‘রাইটার’-এর প্রয়োজনীয় নথিপত্র ও বিবরণ জমা দিতে পারবেন। রেজিস্ট্রেশন করতে নিট-এর ওয়েবসাইট দেখতে হবে পরীক্ষার্থীদের। এনটিএ জানিয়েছে, পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখতেই এই সমস্ত পরিবর্তন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.