বেসরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! ইপিএফও (EPFO)-তে অন্তর্ভুক্ত হওয়ার ঊর্ধ্বসীমা একধাক্কায় ১০ হাজার টাকা বাড়িয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। আগে ইপিএফও-তে বাধ্যতামূলকভাবে সংযুক্ত করা হত কর্মীদের বেসিক বেতন সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত হলে। এবার সেই ঊর্ধ্বসীমাটা বাড়িয়ে করা হল ২৫ হাজার টাকা। এর ফলে একদিকে যেমন নতুন করে বহু বেসরকারি কর্মী একসঙ্গে ইপিএফওর অন্তর্ভুক্ত হবেন, তেমনই কর্মীদের সঞ্চয়ও অনেকটা বাড়বে।
আরও পড়ুন:
বর্তমানে দেশে চালু থাকা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডস অ্যান্ড মিসলেনিয়াস প্রভিশনস অ্যাক্ট ১৯৫২ অনুযায়ী, যে সমস্ত কর্মীর বেতনের বেসিক ১৫ হাজার বা তার কম হত, তাদেরই অন্তর্ভুক্ত করা হয় ইপিএফও-তে। এবার তার পরিসর বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিল, এবার যাদের বেসিক বেতন ২৫ হাজার টাকা পর্যন্ত তাঁদেরও বাধ্যতামূলকভাবে ইপিএফও’র সদস্য করা হবে। যার অর্থ, অধিকাংশ সংগঠিত সংস্থা এবং প্রায় সমস্ত বেতনসীমার কর্মীই ইপিএফও-ভুক্ত হবেন। বর্তমানে সাড়ে সাত কোটির বেশি গ্রাহক রয়েছে ইপিএফ-এ। এবার সেটা আরও প্রায় ৫১ লক্ষ বাড়বে।
এই সিদ্ধান্তের ফলে আরও যে বিরাট পরিবর্তন হবে, সেটা হল কর্মীদের সঞ্চয় বৃদ্ধি। কর্মীদের বেসিক বেতন যাই হোক, এতদিন মোট ১৫ হাজার টাকার বেশি বেসিক ধরে ইপিএফও-তে সঞ্চয় করা যেত না। সর্বোচ্চ ১৫ হাজার টাকার ১২.৫ শতাংশ অর্থাৎ ১৮০০ টাকা কর্মীরা জমা করতে পারেন ইপিএফও-তে। একই পরিমাণ যোগদান করে সংস্থাও। বেতনের ঊর্ধ্বসীমা যদি ২৫ হাজার টাকা করে দেওয়া হলে এই যোগদানটা বেড়ে হবে ৩ হাজার ২০০ টাকা। একই অঙ্ক দেবে সংস্থাও। ফলে কর্মীদের ভবিষ্যতের সঞ্চয় অনেকটা বাড়বে। তবে সামান্য কমে যেতে পারে হাতে আসা বেতন।
সরকারি সূত্র বলছে, শেষবার ২০১৪ সালে ইপিএফের বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছিল। গত ১২ বছর সেটা অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে সরকারি কর্মীদের বেতন এবং খরচ দুই-ই বেড়েছে। সেকারণেই ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত। এর ফলে সরকারের বার্ষিক খরচ হবে ১১ হাজার ৩৩৯ কোটি টাকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিআই ট্যাগ পাওয়া গোবিন্দভোগে মিশছে ‘সনম’, কমদাম আর সুগন্ধের নেশায় ‘বিষ’ তুলছেন মুখে?
-
আলাস্কার বরফজলে মৃত ভাইদের দেহ আকড়ে! ৬২ ঘণ্টা পর মাঝসমুদ্র থেকে দৈবাৎ উদ্ধার কিশোর
-
‘দেশজুড়ে শুভেন্দুর কাজের চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ সিং
-
স্টেডিয়ামের ১২ কিমি দূরে সেনাঘাঁটি! লাগাতার হামলা ইরানের, ইস্টবেঙ্গল ম্যাচের আগে ‘অগ্নিগর্ভ’ জর্ডন
-
এ কেমন ‘চোর’, চুরি করতে গিয়ে ৭ দিন ফাঁকা বাড়িতেই ‘সংসার’ যুবকের! থ পুলিশও