Mahua Moitra

সংসদে ঘুষ কাণ্ড: ‘সুপ্রিম’ নির্দেশে স্বস্তিতে মহুয়া, সিবিআই চার্জশিট পেশ নিয়ে হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ

টাকার বিনিময়ে সংসদে কেন্দ্র বিরোধী প্রশ্ন তোলার মামলার শুনানি ছিল শুক্রবার, সুপ্রিম কোর্টে। সেখানে সবপক্ষকে নোটিস পাঠানো হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৮:৩৭

options
link
সংসদে ঘুষ কাণ্ড: ‘সুপ্রিম’ নির্দেশে স্বস্তিতে মহুয়া, সিবিআই চার্জশিট পেশ নিয়ে হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ
ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় স্বস্তিতে মহুয়া মৈত্র।

টাকার বিনিময়ে সংসদে আদানি বিরোধী প্রশ্ন মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ নিয়ে দিল্লি হাই কোর্টের যে নির্দেশ ছিল, তাতে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ মহুয়া মৈত্র এবং অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও তদন্তকারী দল সিবিআইকে নোটিস পাঠিয়েছে।

Advertisement

ঘটনা ২০২৪ সালের। লোকসভা ভোটের আগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ ছিল, জনৈক শিল্পপতির কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়েছেন মহুয়া। সংসদীয় কমিটির প্রশ্নের মুখে পড়তে হয় সাংসদকে। ভোটের মাসখানেক আগে মহুয়ার সাংসদ পদ খারিজ হয়। সেবছরই লোকসভা নির্বাচনে ফের বিপুল ভোটে জিতে সাংসদ হন মহুয়া মৈত্র।

ঘটনা ২০২৪ সালের। লোকসভা ভোটের আগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ ছিল, জনৈক শিল্পপতির কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়েছেন মহুয়া। সংসদীয় কমিটির প্রশ্নের মুখে পড়তে হয় সাংসদকে। ভোটের মাসখানেক আগে মহুয়ার সাংসদ পদ খারিজ হয়। সেবছরই লোকসভা নির্বাচনে ফের বিপুল ভোটে জিতে সাংসদ হন মহুয়া মৈত্র। তবে মামলাটি চলতে থাকে। সিবিআই তদন্ত চালায়। শেষমেশ মহুয়ার বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য দিল্লি লোকপালের অনুমতি মেলে। দিল্লি হাই কোর্ট সিবিআইকে চার সপ্তাহ সময় দিয়েছিল চার্জশিট পেশের জন্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও সিবিআই চার্জশিট পেশ করতে ব্যর্থ হয়। তখন মামলাটি নিয়ে লোকপাল সুপ্রিমো কোর্টের দ্বারস্থ হয়। মামলাটি প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ওঠে। লোকপাল আইনের ২০ নম্বর ধারা অনুযায়ী এই মামলা লোকপালের অন্তর্গত বলে দিল্লি হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে। শীর্ষ আদালতের এই স্থগিতাদেশে স্বভাবতই স্বস্তিতে মহুয়া মৈত্র।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.