CBI

নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং

মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তাবড় তাবড় সেলিব্রিটি, রাজনীতিবিদ থেকে শুরু করে অভিনেতা, এমনকী খেলোয়াড়দেরও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ২১:১৪

options
link
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
ফাইল ছবি।

মহাদেব বেটিং অ্যাপের কিংপিং অভিষেক কুমারকে গ্রেপ্তার করল সিবিআই। বৃহস্পতিবার দুবাই থেকে ভারতে ফেরেন তিনি। হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তাবড় তাবড় সেলিব্রিটি, রাজনীতিবিদ থেকে শুরু করে অভিনেতা, এমনকী খেলোয়াড়দের। তালিকায় রয়েছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, অভিনেতা রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, হুমা কুড়েশি, হিনা খানরা।

Advertisement

সিবিআইয়ের দাবি, বেটিং অ্যাপের কেলেঙ্কারির টাকাতে দুবাইয়ে বিপুল সম্পত্তি কেনেন অভিষেক কুমার। তাঁর সঙ্গে মহাদেব বেটিং কেলেঙ্কারির মূল অভিযুক্ত সৌরভ চন্দ্রকর ও শুভম সোনির যোগ ছিল। বৃহস্পতিবার হায়দরাবাদ বিমানবন্দরে নামতেই তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। তাঁকে ট্রানজিট রিমান্ডে রায়পুরে আনা হয়। সেখানকার আদালত তাঁকে ২ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর আর্জি মঞ্জুর করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিবিআই তদন্তে উঠে আসে, অনলাইনে বাজি ও জুয়ার কার্যক্রম পরিচালনায় অভিষেক কুমার সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এছাড়া তিনি বাজি ধরার বিভিন্ন প্যানেলের সমন্বয় সাধন, টাকা সংগ্রহের কাজ করতেন। তাঁকে গ্রেপ্তারের পরই তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে অপরাধমূলক নথিপত্র ও সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এই নথিপত্র মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত বলে জানা গিয়েছে।

Advertisement

উল্লেখ্য়, ২০২৩ সালে প্রথমবার প্রকাশ্যে আসে মহাদেব বেটিং অ্য়াপ কেলেঙ্কারি। মূলত মোবাইল অ্যাপের মাধ্যমে এই মেটিং চক্র খুব জনপ্রিয় হয়। কোনও বিশেষ খেলা বা ক্রিকেট ইভেন্টের সময় এই অ্যাপগুলি বেশি সক্রিয় হয়ে ওঠে। এই অ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে বাজি ধরা হয়। বেআইনিভাবে ব্যাপক টাকাপয়সার লেনদেন চলে। শুধু অ্যাপ নয়, ওয়েবসাইটের মাধ্যমেও চলে বেটিং চক্র। এই জালিয়াতিতেই নাম জড়ায় একাধিক অভিনেতা, সেলিব্রিটি এমনকী রাজনৈতিক ব্য়ক্তিত্বেরও। রণবীর কাপুর, তামান্না ভাটিয়া, শ্রদ্ধা কাপুরদের ডেকে জিজ্ঞাসাবাদও করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে উঠে আসে, এই অ্যাপের মাধ্যমে প্রচুর কালো টাকার লেনদেন হত। দুবাই থেকে এই অ্যাপের কাজকর্ম চলত। এবার এই কেলেঙ্কারির কিংপিং অভিষেক কুমারকে গ্রেপ্তার করল সিবিআই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.