CBSE

প্রকাশিত সিবিএসই দশমের ফলাফল, নম্বর পছন্দ না হলে রয়েছে বাড়িয়ে নেওয়ার সুযোগ, কীভাবে?

বোর্ডের তরফ থেকে মেধা তালিকা প্রকাশ করা হয়নি। সবচেয়ে বেশি পাশের হার ত্রিবান্দ্রাম এবং বিজয়ওয়াড়ায়। চলতি বছর ছাত্রীরা টপকে গিয়েছে ছাত্রদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ২০:৩৭

options
link
প্রকাশিত সিবিএসই দশমের ফলাফল, নম্বর পছন্দ না হলে রয়েছে বাড়িয়ে নেওয়ার সুযোগ, কীভাবে?
ছাত্রদের তুলনায় পাশের হারে অনেকখানি এগিয়ে গিয়েছে ছাত্রীরা। প্রতীকী ছবি।

প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির ফলাফল। বুধবার প্রকাশিত ফলাফলে ছাত্রদের তুলনায় পাশের হারে অনেকখানি এগিয়ে গিয়েছে ছাত্রীরা। একইসঙ্গে গতবছরের তুলনায় পাশের হার কিছুটা বেড়েছে। উল্লেখ্য, চলতি বছর থেকেই টু বোর্ড এক্সামিনেশন পলিসি কার্যকর করেছে সিবিএসই। অর্থাৎ বুধবারের ফলাফলের নম্বর পছন্দ না হলে আবারও পরীক্ষায় বসা যাবে।

Advertisement

চলতি বছর সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় বসেছিলেন ২৪ লক্ষ ৭১ হাজাৎ ৭৭৭ জন পড়ুয়া। তার মধ্যে ২৩ লক্ষের বেশি পড়ুয়া পাশ করেছেন অর্থাৎ পাশের হার ৯৩.৭ শতাংশ। গতবারের তুলনায় ০.০৪ শতাংশ বেড়েছে পাশের হার। তবে বোর্ডের তরফ থেকে মেধা তালিকা প্রকাশ করা হয়নি। সবচেয়ে বেশি পাশের হার ত্রিবান্দ্রাম এবং বিজয়ওয়াড়ায়। উল্লেখ্য, চলতি বছর ছাত্রীরা টপকে গিয়েছে ছাত্রদের। ৯৪.৯৯ শতাংশ ছাত্রী পাশ করেছে দশম শ্রেণির পরীক্ষায়। অন্যদিকে ছাত্রদের পাশের হার ৯২.৬ শতাংশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন সফল পরিক্ষার্থীদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে দশম শ্রেণির পরীক্ষায় নম্বর বাড়িয়ে নেওয়ার জন্য দ্বিতীয় সুযোগও পাবেন সিবিএসই পরিক্ষার্থীরা। চলতি বছর থেকেই শুরু হচ্ছে টু বোর্ড এক্সামিনেশন পলিসি। অর্থাৎ কোনও পরিক্ষার্থী চাইলে আবারও বোর্ডের পরীক্ষায় বসতে পারেন। তবে তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। আগেরবার যে বিষয়গুলিতে পরীক্ষা দিয়েছে পড়ুয়ারা, তার মধ্যে সর্বোচ্চ তিনটি বিষয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া যাবে। প্রথমবার যদি তিনটির বেশি বিষয়ে পরীক্ষায় না বসে সংশ্লিষ্ট পড়ুয়া, তাহলে তাকে দ্বিতীয়বার পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না।

দ্বিতীয়বার পরীক্ষায় কেবল তারাই বসতে পারবে যারা প্রথমবারের পরীক্ষায় বসেছে। রেজিস্ট্রেশন বা বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে কোনও বদল করা যাবে না দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য। তবে যারা অকৃতকার্য হয়েছে প্রথমবার, তারা দ্বিতীয় পরীক্ষায় বসতে পারবে না। তাদের আগামী বছর বসতে হবে বোর্ডের পরীক্ষায়। আলাদা করে ফর্ম ফিলাপ করে পরীক্ষায় বসতে হবে দ্বিতীয়বার। ফলে দ্বিতীয়বার পরীক্ষায় বসে প্রাপ্ত নম্বর বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন