প্রথম একাদশ থেকেই বাদ পড়লেন বিরাট কোহলি। বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছে বিরাটের আরসিবি। টসে জেতেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। তিনি প্রথম একাদশ ঘোষণা করতেই ক্রিকেটপ্রেমীদের চক্ষু চড়কগাছ। কারণ টিম লিস্টে প্রথম এগারোজনের মধ্যে বিরাটের নামই নেই। সেই দেখে বিরাটভক্তদের কপালে চিন্তার ভাঁজ। আসলে শেষ ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন বিরাট। আরসিবিও জিতেছিল। তাহলে কেন কিং কোহলিকে বাদ দিয়ে মাঠে নামল গতবারের চ্যাম্পিয়নরা?
গত রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে খেলতে নেমে একেবারে একপেশেভাবে জিতে যায় আরসিবি। দলের প্রত্যেক ব্যাটারই ২০০র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেন। যার সুবাদে আরসিবি ২৪০ রানের পাহাড় গড়ে, যা আইপিএলে ওয়াংখেড়েতে কোনও দলের সর্বোচ্চ রান। কিন্তু সেই ম্যাচেই বিরাটের ব্যাট থেকে আসে মন্থর ইনিংস। ৩৮ বলে ৫০ রান করেন তিনি। স্ট্রাইক রেট মাত্র ১৩১.৫৭। বিশ্লেষকদের অনেকে সাফ জানিয়ে দেন, মন্থর গতিতে খেলা বিরাটকে রিটায়ার্ড আউট করানো উচিত ছিল আরসিবির।
আরও পড়ুন:
দ্বিতীয় ইনিংসে আরসিবি যখন ফিল্ডিং করতে নামে, সেসময়ে বিরাটকে চুপচাপ ডাগআউটে বসে থাকতে দেখা গিয়েছিল। তখন থেকেই জল্পনা ছিল, বিরাট কি চোট সমস্যায় ভুগছেন? গোড়ালিতে সমস্যা রয়েছে বিরাটের, এমনটাও শোনা যাচ্ছিল। কিন্তু প্রথম একাদশ থেকেই বাদ পড়ে যাবেন কিং কোহলি, এমনটা কেউ আশা করতে পারেননি। শেষ পর্যন্ত কোহলিকে ছাড়াই মাঠে নামল আরসিবি। টসে জিতে প্রথম বল করবে তারা। যদিও বিরাটকে রাখা হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায়। তিনি ব্যাটিংয়ের সময়ে নামতে পারেন।
আরসিবি প্রথম একাদশ: ফিল সল্ট, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটিদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, সুয়াশ শর্মা, রাশিখ সালাম দার
এলএসজি প্রথম একাদশ: এডেন মার্করাম, মিচেল মার্শ, ঋষভ পন্থ, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, আবদুল সামাদ, মুকুল চৌধুরী, মহম্মদ শামি, আভেশ খান, দিগ্বেশ সিং রাঠি, প্রিন্স যাদব
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জমি দখলের অভিযোগে গ্রেপ্তার, আদালতে যাওয়ার পথে ডিম হামলার মুখে কাঁথির তৃণমূল কাউন্সিলর
-
আদর্শ নেতা হতেই হবে! রাজ্যজুড়ে মণ্ডল স্তরে ‘পার্টি ক্লাস’ শুরু করছে বিজেপি
-
দিল্লির পর বাংলায় বিরাট মদ কেলেঙ্কারি! তৃণমূল জমানায় বদলে যায় নীতি, কাঠগড়ায় অভিষেক
-
বিমানবন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল হাওড়ায়! রেলমন্ত্রীকে প্রস্তাব রাজ্যের
-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মসনদে তামিম, কনিষ্ঠতম সভাপতি নির্বাচিত প্রাক্তন অধিনায়ক