আগস্টে চড়চড়িয়ে বেড়েছে চিনির দাম (Sugar Price)। খুচরো বাজারে চিনির সর্বোচ্চ দাম পৌঁছেছিল কেজিতে প্রায় ৬৫ টাকা। তবে সেপ্টেম্বরে ১০ শতাংশ কমে বর্তমানে দাম হয়েছে কেজি প্রতি ৫৮.৫ টাকা। এবার চিনির মজুতের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এবার চিনির মজুত ১৫ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে। অর্থাৎ এবার ১ মাসের চিনি মজুত করতে পারবে সংস্থাগুলি, তবে বেশকিছু শর্তও বেধে দেওয়া হয়েছে।
এতদিন ১৫ দিনের প্রয়োজনের সমপরিমাণ চিনি মজুত রাখা যেত। উৎসবের মরশুমের আগে চিনির দাম নিয়ন্ত্রণে আনতে এর আগে ১০ লক্ষ টন চিনি আমদানির অনুমতি দিয়েছিল কেন্দ্র। সেই সহ্গে ৮ লক্ষ টন চিনি রপ্তানিরও অনুমতি দেওয়া হয়েছিল। এবার চিনি বেশিদিন মজুতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ১৫ দিনের বেশি চিনি মজুত করতে গেলে তা শুধুমাত্র অ্যাডভান্স অথরাইজেশন স্কিম অথবা ট্যারিফ রেট কোটা-র আওতায় আমদানি করা চিনি থেকেই সংগ্রহ করতে হবে।
কেন্দ্র জানিয়েছে, খোলা বাজার থেকে কেনা চিনির ক্ষেত্রে মজুতের সীমা অপরিবর্তিতই থাকছে আপাতত। অর্থাৎ খোলা বাজার থেকে কেনা চিনি সর্বোচ্চ ১৫ দিনের মতো মজুত রাখা যাবে। কেন্দ্র জানিয়েছে, দেশের বাজারে চিনির সরবরাহ ও দাম স্থিতিশীল রাখার পাশাপাশি পাইকারি বাজের প্রয়োজনের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা