Farmers Protest

চাপে পিছু হঠছে সরকার? কৃষি আইনে পাঁচ বড় পরিবর্তনের লিখিত আশ্বাস কেন্দ্রের

প্রস্তাব নিয়ে আলোচনায় বসছেন কৃষকরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৯, ২০২০, ১৪:১৮

options
link
চাপে পিছু হঠছে সরকার? কৃষি আইনে পাঁচ বড় পরিবর্তনের লিখিত আশ্বাস কেন্দ্রের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ দিন ধরে অব্যাহত কৃষক ‘বিদ্রোহ’ (Farmer;s Protest)। সেই আগুন নেভাতে কৃষি আইন সংশোধনীর প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকার। বুধবার সকালে পাঁচটি প্রস্তাব (Proposal) লিখিত আকারে কৃষকদের পাঠানো হয়েছে বলে খবর। সেই প্রস্তাব নিয়ে আলোচনায় বসছেন কৃষকরা।

Advertisement

কী বলা হয়েছে প্রস্তাবে? সূত্রের খবর, কৃষকদের ক্ষোভ মেটাতে পাঁচ দফা প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এক, ন্যূনতম সহায়ক মূল্য (MSP) বাতিল করা হবে না। কেন্দ্র এই নিয়ম মেনে চাষিদের কাছ থেকে ফসল কিনবে। দুই, কৃষিমান্ডি আরও উন্নত ও মজবুত করা হবে। তিন, চাষিদের কাছ থেকে ফসল কিনতে হলে ব্যবসায়ীদের নাম নথিভুক্ত করতে হবে। চার, চুক্তিভিত্তিক চাষের ক্ষেত্রে সমস্যা হলে সাধারণ আদালতে যেতে পারবেন চাষিরা। পাঁচ, ফসলের আগাছা জ্বালানোর সম্পর্কিত কঠোর আইনে পরিবর্তনের আশ্বাস দেওয়া হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন : আর্থিক প্যাকেজ দিতে গিয়ে দ্বিগুণেরও বেশি বাজেট ঘাটতি! চিন্তিত নন নির্মলা]

কেন্দ্র সরকারের এই প্রস্তাবগুলি নিয়ে আলোচনায় বসেছে কৃষক সংগঠনের প্রতিনিধিরা। তবে তাঁদের সাফ কথা, “কেন্দ্রের প্রস্তাব আমরা আলোচনা করে দেখতে পারি। কিন্তু এই কৃষি আইন প্রত্যাহার করতেই হবে। নয়তো আন্দোলন চলবেই।” তাঁদের আরও দাবি, “কেন্দ্র সরকার আইন প্রত্যাহার করছে না। এটা কৃষকদের সম্মানের বিষয়। তাই নিজেদের অবস্থান থেকে একচুলও সরব না আমরা।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন : 4G না হলে দু’বছরও টিকবে না বিএসএনএল, কর্মীদের কাতর আবেদন কেন্দ্রকে]

উল্লেখ্য, কৃষকদের অভিযোগ ছিল, কেন্দ্রীয় সরকার এই আইন এনে এমএসপি তুলে দিতে চাইছে। বন্ধ করে দিতে চাইছে কৃষিমান্ডিও।  এমনকী, নিজের জমিতে কৃষকদের কার্যত ক্ষেতমজুর বানিয়ে দিতে পারে এই আইন। তাই এই আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা। শেষপর্যন্ত সেই আন্দোলনের চাপে পিছু হঠার ইঙ্গিত দিল কন্দ্রীয় সরকার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.