কোটি টাকার চাকরি পেল এই যুবক, জানেন কীভাবে?

অাগস্টেই আমেরিকা পাড়ি দিচ্ছেন হর্ষিত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০১৭, ১৫:৪৪

options
link
কোটি টাকার চাকরি পেল এই যুবক, জানেন কীভাবে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বাদশ শ্রেণি পাশ করে আইটি নিয়ে পড়াশোনা। ইতিমধ্যে চাকরিও এসে গিয়েছে হাতের মুঠোয়। হয়তো এতে নতুনত্ব কিছু নেই। অবাক হবেন তখন, যখন শুনবেন সেই চাকরির বেতন কত। বছরে ১৪ মিলিয়ন মানে, এক কোটি চল্লিশ লাখ টাকা। গুগলের এই চাকরি নিয়ে চণ্ডীগড়ের হর্ষিত শর্মা পাড়ি দিচ্ছেন আমেরিকা। অাগস্টেই আমেরিকা রওনা দিচ্ছেন তিনি। চণ্ডীগড়ের সেক্টর ৩৩-এর গভর্নমেন্ট মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। বর্তমানে পড়াশোনা করছেন আইটি নিয়ে।

Advertisement

[গোষ্ঠী সংঘর্ষে উত্তাল জয়পুরিয়া কলেজ, রক্তাক্ত ক্যাম্পাস]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গুগলের আইকন ডিজাইনের জন্য তাঁকে এই চাকরি দিয়েছে বিখ্যাত সংস্থা। গুগলে গ্রাফিক ডিজাইনার হিসেবে যোগ দিচ্ছেন তিনি। স্বাভাবিকভাবেই আপ্লুত হর্ষিত। ১০ বছর বয়স থেকেই ডিজাইনিংয়ের নেশা হর্ষিতের। কাকার কাছে এই বিষয়ে হাতেখড়ি। নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই এই শিক্ষাকে কাজে লাগাতে শুরু করেন তিনি। তখন থেকেই বলিউড এবং হলিউড ফিল্মের পোস্টার ডিজাইন করে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা উপার্জন করতেন তিনি। এমনকী, ডিজিটাল ইন্ডিয়ায় তাঁর কাজের জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে ৭০০০ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়।

Advertisement

[স্কুলের শৌচাগারে ঘুরছে ছায়ামূর্তি, বাঁকুড়ায় আতঙ্কে অসুস্থ ছাত্রীরা]

এখানেই শেষ নয়। আরও বড় কিছু চেয়েছিলেন তিনি। গুগলে চাকরির জন্য অনলাইনে খোঁজ করতে শুরু করেন। চলতি বছরের মে মাসেই নিজের ডিজাইন করা সমস্ত পোস্টার সেখানে পাঠান হর্ষিত। তা দেখেই গুগল একটি বিশেষ প্রোগ্রামের জন্য হর্ষিতকে বেছে নেয় বলে সংবাদমাধ্যমকে  দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। এই স্পেশ্যাল প্রোগ্রামের জন্য তাঁকে প্রথমে এক বছরের একটা প্রশিক্ষণ দেবে গুগল। প্রশিক্ষণের সময় ৪ লক্ষ টাকা করে স্টাইপেন্ড পাবেন তিনি। প্রশিক্ষণ শেষে প্রতি মাসে হর্ষিত পাবে ১২ লক্ষ টাকা। তবে এই স্পেশ্যাল প্রোগ্রামটি কী নিয়ে তা জানাননি হর্ষিত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.