দান্তেওয়াড়ায় সেনা অভিযানে হত ৭ মাওবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

মৃতদের মধ্যে ৩ মহিলাও রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২০, ১১:৫১

options
link
দান্তেওয়াড়ায় সেনা অভিযানে হত ৭ মাওবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদী দমনে বড়সড় সাফল্য। ছত্তিশগড়ের জঙ্গলে গুলির লড়াইয়ে হত সাত মাওবাদী। মৃতদের মধ্যে তিনজন মহিলাও রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ইনস্যাস রাইফেল-সহ বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মাওবাদী সন্ধানে তল্লাশি অভিযান জারি রেখেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া-বিজাপুর সীমান্তের তিমেনার জঙ্গলে।

Advertisement

[ফের কাঠগড়ায় দিল্লি, গায়কের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ তরুণীর]

দান্তেওয়াড়ার পুলিশ সুপার কামালোচন কাশ্যপ বলেছেন, তিমেনার জঙ্গলে মাওবাদীরা মিলিত হবে। গোপনসূত্রে এমন খবরই আসে নিরাপত্তা বাহিনীর কাছে। সেইমতো সেনার সঙ্গে যৌথ অভিযানের পরিকল্পনা হয়। সকাল ছ’টা নাগাদ সীমান্তবর্তী জঙ্গলে অভিযান শুরু হতেই জঙ্গলের ভিতর থেকে গুলির শব্দ ভেসে আসে। পালটা গুলি চালায় যৌথবাহিনী। কোমর বেঁধেই অভিযানে নেমেছিল সেনা। তাই উপর্যুপরি মাও আক্রমণে পিছু হটার ঘটনা ঘটেনি। মাও ডেরা ঘিরে শুরু হয় গুলির লড়াই। ঘণ্টাখানেক পাল্লা দিয়ে প্রত্যুত্তর দেয় মাও নেতারা। শেষপর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত মাওবাদীর মৃত্যু হয়। মৃতদের মধ্যে তিনজন মহিলাও রয়েছে। মৃত মাওনেতাদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সাতজনের মৃত্যু হলেও গুলির লড়াই থেকে পিঠ বাঁচিয়ে জঙ্গলের গভীর লুকিয়েছে বাকিরা। এমনটাই মনে করা হচ্ছে। পলাতক মাও নেতাদের খোঁজে এখনও অভিযান চলছে।

Advertisement

[কাজ দেওয়ার নাম করে তিন কিশোরীকে নিষিদ্ধপল্লিতে পাচার, গ্রেপ্তার ১]

উল্লেখ্য, চলতি বছরের মার্চেই সেনা অভিযানে ১০ মাওবাদীর মৃত্যু হয়। ঘটনাস্থল এই ছত্তিশগড় ও তেলেঙ্গানা। একের পর এক মাও হানার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তরফে এটাই ছিল বড়সড় সাফল্য। ঠিক তারপর ফের একসঙ্গে সাত মাওবাদীর মৃত্যুর ঘটনা ঘটল। কিছুদিন আগেই ছত্তিশগড়ের জঙ্গলে পুলিশি অভিযানে এক মাও নেতার মৃত্যু হয়েছে। মৃত মাও নেতার মাথার দাম ধার্য হয়েছিল একলক্ষ টাকা। তবে তাকে খুঁজে দেওয়ার আগেই নিরাপত্তা বাহিনী ওই মাও নেতার অবস্থান জেনে যায়। তারপর গুলির লড়াইয়ের মধ্যে পড়ে পালাতে পারেনি সেই মাও নেতা। সেনার ঘেরাটোপেই তার মৃত্যু হয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.