CJP

আচমকা বন্ধ ‘ককরোচ’দের ইনস্টাগ্রাম! কী বললেন ‘আরশোলা’ প্রধান দীপকে?

নিট প্রশ্নফাঁস আন্দোলনে সাফল্য পেয়েছে দীপকের ককরোচ জনতা পার্টি। তবে এখনই মূলধারার রাজনৈতিক দল গড়ার ভাবনা নেই, জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে গত সোমবার নয়া কর্মসূচির ঘোষণা করেছে ‘আরশালো’রা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১৩:০৪

options
link
আচমকা বন্ধ ‘ককরোচ’দের ইনস্টাগ্রাম! কী বললেন ‘আরশোলা’ প্রধান দীপকে?
'ককরোচ' প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ফাইল ছবি।

শনিবার সকালে আচমকা বন্ধ হয়ে যায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ইনস্টাগ্রাম, অ্যাকাউন্ট। এমনটাই দাবি করলেন ‘আরশোলা’ প্রধান অভিজিৎ দীপকে। কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। যদিও কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্টটি ফের সচল হয়ে যায় বলে খবর।

Advertisement

এদিন দীপকে তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ওরা ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সরিয়ে দিয়েছে। এটি কাপুরুষোচিত কাজ।’ তবে কী কারণে ইনস্টাগ্রাম বন্ধ করা হল, তার কোনও কারণ উল্লেখ করেননি দীপকে। পরে সিজেপির এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ‘আরশোলা’দের অভিযোগ, স্বাধীনতা দিবসে ইচ্ছাকৃতভাবে তাদের নিশানা করা হচ্ছে। কণ্ঠরোধের অভিযোগেও সরব হয়েছে তারা। সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ভয় পাওয়ার পাত্র নয়। এর আগে গত মে মাসে দীপকে দাবি করেছিলেন, তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ‘হ্যাক’ করা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, নিট প্রশ্নফাঁস আন্দোলনে সাফল্য পেয়েছে দীপকের ককরোচ জনতা পার্টি। তবে এখনই মূলধারার রাজনৈতিক দল গড়ার ভাবনা নেই, জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে গত সোমবার নয়া কর্মসূচির ঘোষণা করেছে ‘আরশালো’রা। জানিয়েছে, গ্রামাঞ্চলের সরকারি স্কুলগুলিতে উন্নত সুযোগ-সুবিধার দাবিতে সরব হবে তারা। আজ অর্থাৎ ১৫ আগস্ট থেকে ‘আরশোলা’দের এই কর্মসূচিটি শুরু হওয়ার কথা। এক ভিডিও বার্তায় দীপকে জানিয়েছেন, মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় অবস্থিত নিজের গ্রাম থেকেই কর্মসূচিটি শুরু করবেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.