অবশেষে ককরোচের মুখপাত্রদের সঙ্গে সাক্ষাৎ করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা (JP Nadda)। দিলেন আশ্বাসও। জানালেন, তিনি নিজে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এক্স হ্যান্ডলে একটি পোস্টে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, দু’ঘণ্টারও বেশি সময়ের অপেক্ষার পর নাড্ডা তাঁর ও আশুতোষ রঙ্কার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আরও পড়ুন:
সৌরভের পোস্টে লেখা রয়েছে, ”২ ঘণ্টার অপেক্ষার পর আশুতোষ আর আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন জে পি নাড্ডা। ওঁরই বাড়িতে। তবে দশ মিনিটের জন্য। আমরা একটি চিঠি জমা দিয়েছি, যেখানে আমাদের সব দাবির কথা লেখা রয়েছে। উনি আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ মহলে কথা বলবেন।”
ঠিক কী কী দাবি জানিয়েছে ককরোচরা? আশুতোষ রঙ্কা লিখেছেন, ‘আমাদের নিম্নলিখিত দাবিগুলোর বিষয়ে দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের জন্য নাড্ডাজি কিছুটা সময় চেয়েছেন। দাবির মধ্যে রয়েছে সোনম ওয়াংচুকের অবিলম্বে মুক্তি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আত্মহত্যা করা সকল নিট পরীক্ষার্থীর জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ।’
#WATCH | Latest visuals from outside Parliament near Rail Bhawan in Delhi. Protesters have dispersed from this area. pic.twitter.com/I5mIiBli59
— ANI (@ANI) July 20, 2026
এদিকে জানা গিয়েছে, বিক্ষোভকারীদের ইতিমধ্যেই সংসদ চত্বর থেকে সরানো হয়েছে। সংবাদমাধ্যম এএনআইয়ের শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে, সেখানে এখন কোনও বিক্ষোভকারীই নেই। মোতায়েন রয়েছে পুলিশ। উল্লেখ্য, নিটের প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। গত ২৮ জুন থেকে তিনি যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছিলেন সমাজকর্মী ৫৯ বছর বয়সি সোনম ওয়াংচুক। তবে ২১ দিনের মাথায় সোনমকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে পুলিশ। হাসপাতাল থেকেই সোমবার তিনটি শর্ত দিয়েছেন সোনম। সরকার যদি সেই শর্তের কোনও একটি মেনে নেয় তবে অনশন প্রত্যহারে তিনি রাজি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের