Advertisement
Advertisement
FIFA World Cup Final 2026

‘আর্জেন্টিনা জিতেছে, জাতীয় ছুটি’, হারের পরই পোস্ট মেসিদের প্রেসিডেন্টের! হাসির রোল নেটপাড়ায়

ফাইনালে উঠে লজ্জাজনক পারফরম্যান্স। ট্রফি ছাড়াই দেশে ফিরতে হচ্ছে লিওনেল মেসিদের। তার মধ্যেই আর্জেন্টিনার বিড়ম্বনা আরও বাড়িয়ে তুললেন সেদেশের প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৫:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৫:৫৬

options
link
‘আর্জেন্টিনা জিতেছে, জাতীয় ছুটি’, হারের পরই পোস্ট মেসিদের প্রেসিডেন্টের! হাসির রোল নেটপাড়ায় zoom
আর্জেন্টিনার বিড়ম্বনা আরও বাড়িয়ে তুললেন সেদেশের প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই।
Advertisement

ফাইনালে উঠে লজ্জাজনক পারফরম্যান্স। ট্রফি ছাড়াই দেশে ফিরতে হচ্ছে লিওনেল মেসিদের। তার মধ্যেই আর্জেন্টিনার বিড়ম্বনা আরও বাড়িয়ে তুললেন সেদেশের প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। মেসিরা যখন চোখের জলে ভেসে মাঠ ছাড়ছেন ঠিক সেই সময়েই সোশাল মিডিয়ায় জাভিয়েরের পোস্ট, বিশ্বকাপ জয় উদযাপনের জন্য জাতীয় ছুটি ঘোষণা করা হল। পোস্ট ভাইরাল হতেই নেটদুনিয়ায় হাসির রোল।

ভারতীয় সময় ভোর সাড়ে তিনটে নাগাদ ম্যাচ শেষ হয়। ১২০ মিনিট ধরে লড়াইয়ের স্পেনের কাছে হার মানতে হয় গতবারের চ্যাম্পিয়নদের। মেটলাইফ স্টেডিয়াম থেকে শুরু করে গোটা বিশ্বের আর্জেন্টিনা ভক্তদের চোখে জল। সেসময়েও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মিলেই। হার সত্ত্বেও যেভাবে এমিলিয়ানো মার্টিনেজরা লড়াই করেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। ওই পোস্টে আর্জেন্টিনার প্রেসিডেন্ট লেখেন, ‘শেষ পর্যন্ত আমরা লড়ে গিয়েছি। আর্জেন্টিনাই সবার সেরা। ফুটবলারদের অনেক ধন্যবাদ।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু ম্যাচ শেষ হয়ে যাওয়ার ঘণ্টাদুয়েক পরে মিলেইয়ের এক্স হ্যান্ডেলে আরেকটি পোস্ট দেখা যায়। সেখানে লেখা, ‘গোটা বিশ্বজুড়ে সেলিব্রেশন হবে। আর্জেন্টিনা টিম যে ঐতিহাসিক সাফল্য পেয়েছে সেটার উদযাপন হবে। তবে উদযাপনের সময় যেন কোনও দুর্ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করতে জাতীয় ছুটি ঘোষণা করছি। যেদিন ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের নিয়ে উদযাপন হবে সেদিন ছুটি থাকবে দেশজুড়ে।’ পোস্ট ভাইরাল হতেই হাসির রোল নেটদুনিয়ায়। অনুমান, আর্জেন্টিনা জিতবেই এমনটা ধরে নিয়েছিলেন মিলেই। তাই আগে থেকে পোস্ট ‘শিডিউল’ করে রেখেছিলেন। সেটা মুছতে ভুলে গিয়েছেন।

উল্লেখ্য, আর পাঁচটা সাধারণ আর্জেন্টাইনের মতো প্রেসিডেন্টও ফুটবলের ক্ষেত্রে প্রবল কুসংস্কারাছন্ন। এতদিন পর্যন্ত বুয়েনস আইরেসে প্রেসিডেন্টের বাসভবনে নির্দিষ্ট একটা জায়গায় বসে ম্যাচ দেখেছেন। সেখান থেকে নড়লে মেসিরা হেরে যেতে পারেন, এমন আশঙ্কাতে স্টেডিয়াম পর্যন্ত যাননি। গরমের মধ্যেও পয়া জ্যাকেট পরে তিনি মেসিদের খেলা দেখেন। আর্জেন্টিনার ভক্তকুলও এমন বহু কুসংস্কার মেনে চলেন, যাকে কাবালাস বলা হয়। কেউ জার্সি কাচেন না সৌভাগ্য ধরে রাখার জন্য। কেউ বা একই চেয়ারে বসে আর্জেন্টিনার সব ম্যাচ দেখেন। কিন্তু এবার সকলের প্রচেষ্টা সত্ত্বেও হার মেসিদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.