অমানবিক! শিক্ষিকার মারে শ্রবণশক্তি হারাল তৃতীয় শ্রেণির ছাত্র

পড়ুয়ার পরিবারের দাবি, শিক্ষিকাকে স্কুল থেকে বরখাস্ত করা হোক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০১৮, ১৪:১৪

options
link
অমানবিক! শিক্ষিকার মারে শ্রবণশক্তি হারাল তৃতীয় শ্রেণির ছাত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষিকার মারা চড়। আর সেই চড়েই শ্রবণশক্তি হারাল তৃতীয় শ্রেণির এক ছাত্র। ঘটনাটি ঘটেছে দিল্লির ভাই পরমানন্দ বিদ্যা মন্দিরে। পরিবারের লোকজনের অভিযোগ, গত বছর স্কুলেরই আর এক শিক্ষকের হাতে প্রহৃত হয়েছিল ওই ছাত্র। সেবার কাঁধে মারাত্মক চোট লাগে তার। পরিবারের তরফে পুলিশে অভিযোগ করায় ফের ওই পড়ুয়াকে মারা হয় বলে দাবি পরিবারের।

Advertisement

[সোহরাবউদ্দিন এনকাউন্টার মামলায় অমিত শাহর বিরুদ্ধে ফের তদন্তের দাবি কংগ্রেসের]

ঘটনাটি ঘটে বেশ কয়েক সপ্তাহ আগে। স্কুলের মধ্যে ওই ছাত্রকে চড় মারে অভিযুক্ত শিক্ষিকা। এরপরই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র। টানা কয়েক সপ্তাহ বাড়িতেই ছিল সে। তার কানের চিকিৎসা চলছে। এই প্রথম নয়, এর আগেও অপর এক শিক্ষকের মারে কলারবোন ভেঙে গিয়েছিল। সেই ঘটনাটি ঘটেছিল গতবছর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সংক্রান্তিতেও গারদের ওপারে লালু, দইয়ের ভাঁড় হাতে জেলেই অনুগামীরা]

এই প্রসঙ্গে পড়ুয়ার মা বলেন, ‘এক বছর আগে ওই স্কুলেই অপর এক শিক্ষকের মারে ছেলের কাঁধে মারাত্মক আঘাত লেগেছিল। এরপর আমি পুলিশে অভিযোগ দায়ের করি। আর সেকারণেই আবারও আমার সন্তানকে মারা হল। বেশ কয়েকবার ওই শিক্ষিকা আমার ছেলেকে মেরেছে। ডাক্তাররা জানিয়েছেন, ছেলের কানের পর্দা বরাবরের মতো ক্ষতিগ্রস্থ হয়েছে। আমি চাই অভিযুক্ত শিক্ষিকাকে বরখাস্ত করা হোক।’

Advertisement

[সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের আসল চমক, দু’চাকায় নারীশক্তির জয়গান]

ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ। প্রিন্সিপাল অজয় পাল সিং জানিয়েছেন, ‘আমরা একটি অভ্যন্তরীন কমিটি গঠন করেছি। অভিযুক্ত শিক্ষিকাকে শো-কজ নোটিশ পাঠানো হয়েছে।’ এদিকে পড়ুয়ার পরিবারের দাবি, গোটা ঘটনাটির সিসিটিভি ফুটেজ রয়েছে। যা তাঁদের পুলিশে অভিযোগ জানাতে সাহায্য করবে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছে। শিক্ষক-শিক্ষিকার মারে কখনও দৃষ্টিশক্তি তো কখনও শ্রবণশক্তি হারিয়েছে পড়ুয়ারা।

[সাপের মুখে অনায়াসে চুমু, তাক লাগাচ্ছে এই যুবকের কীর্তি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.