Pinarayi Vijayan

ক্ষমতাচ্যুত বিজয়নের পিঠেও দুর্নীতির দাগ! ইডির প্রস্তাবে পুলিশকে তদন্তের নির্দেশ কং সরকারের

পিনারাই, তাঁর মেয়ে এবং জামাই মহম্মদ রিয়াসের বিরুদ্ধে দুর্নীতির মামলায় এফআইআর দায়েরের দাবি জানিয়ে কেরল পুলিশের কাছে রিপোর্ট পাঠায় ইডি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৭:৫৫

options
link
ক্ষমতাচ্যুত বিজয়নের পিঠেও দুর্নীতির দাগ! ইডির প্রস্তাবে পুলিশকে তদন্তের নির্দেশ কং সরকারের
পিনারাই বিজয়ন। ফাইল ছবি।

কেরলে পালাবদলের পর এবার দুর্নীতির অভিযোগে বিপাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) ও তাঁর পরিবার। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল)-কে ঘিরে তথাকথিত আর্থিক অনিয়ম ও ঘুষ কাণ্ডে (CMRL bribery case) নাম জড়িয়েছিল বিজয়নের। সেই মামলায় ইডির প্রস্তাব মেনে রাজ্য পুলিশকে তদন্তের অনুমতি দিল সতীশনের কংগ্রেস সরকার। গোটা ঘটনার পিছনে রাজনৈতিক প্রতিহিংসা দেখছে সিপিআই(এম)।

Advertisement

মঙ্গলবার কেরলের স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছে, “ইডির প্রস্তাবের ভিত্তিতে রাজ্য পুলিশের অপরাধ দমন শাখা এই দুর্নীতির অভিযোগের প্রাথমিক তদন্ত করবে। প্রাথমিক তদন্তের পরই দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে এফআইআর দায়ের করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” এর পাশাপাশি কেরলের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা সাংবাদিক বৈঠক করে বলেন, “সিপিমএম পার্টির নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উঠেছে ভিত্তিতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এখানে কোনও রাজনীতি নেই, আইনি বাধ্যবাধকতার কারণেই এই পদক্ষেপ।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছে, ‘ইডির প্রস্তাবের ভিত্তিতে রাজ্য পুলিশের অপরাধ দমন শাখা এই দুর্নীতির অভিযোগের প্রাথমিক তদন্ত করবে।’

সিএমআরএল মামলায় প্রবীণ সিপিএম নেতা পিনারাই বিজয়ন, তাঁর মেয়ে টি বীণা এবং জামাই তথা সিপিআই(এম) নেতা পি এ মহম্মদ রিয়াসের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য রাজ্য পুলিশের ডিজির কাছে আবেদন করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিজয়ন ও তাঁর মেয়ের দিকে নজর ছিল ইডির। একাধিকবার তাঁর বিভিন্ন ঠিকানায় হানাও দেন ইডি আধিকারিকরা। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ইডি আধিকারিকদের বক্তব্য ছিল, বিজয়নের বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত কেরলম পুলিশের।

Advertisement

পিনারাই, তাঁর মেয়ে এবং জামাই মহম্মদ রিয়াসের বিরুদ্ধে দুর্নীতির মামলায় এফআইআর দায়েরের দাবি জানিয়ে কেরল পুলিশের কাছে রিপোর্ট পাঠায় ইডি। বিস্তারিত ওই রিপোর্টে বলা হয়, কেন্দ্রীয় সংস্থার দ্বারা উদ্ধার করা প্রমাণগুলি দুর্নীতি প্রতিরোধ আইন ও অন্য প্রাসঙ্গিক আইনের ধারায় একটি পৃথক মামলা নথিভুক্ত করার প্রয়োজন রয়েছে। কারণ এমন কিছু অপরাধ এই মামলায় সংগঠিত হয়ে থাকতে পারে, যা ইডির তদন্তের এক্তিয়ারে পড়ে না। ইডির সেই প্রস্তাবের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনও জানিয়েছিলেন, ইডির ওই চিঠি খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। অবশেষে এই মামলায় রাজ্য পুলিশকে তদন্ত করার নির্দেশ দিল সরকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.