Amit Shah

‘ভারতে বামপন্থীদের জন্মই হয়েছিল বিদেশি মদতে’, লোকসভায় বিস্ফোরক শাহ

'নকশালদের সঙ্গে মঞ্চে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে', তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৯:৫৯

options
link
‘ভারতে বামপন্থীদের জন্মই হয়েছিল বিদেশি মদতে’, লোকসভায় বিস্ফোরক শাহ
ফাইল ছবি

লোকসভায় বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাওবাদী আন্দোলন নিয়ে বলতে গিয়ে তিনি কাঠগড়ায় তুললেন বামপন্থী সংগঠন ও রাহুল গান্ধীকে! জানালেন, এদেশে বামপন্থীদের জন্মই হয়েছিল বিদেশি মদতে। সেই সঙ্গেই তাঁর অভিযোগ, রাহুল গান্ধীকে এক মঞ্চে দেখা গিয়েছে মাওবাদীদের সঙ্গে।

Advertisement

এদিন শাহ বলেন, ১৯২৫ সালে এদেশে ‘কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া’র জন্ম হয়েছিল। রাশিয়ায় বামপন্থী সরকার প্রতিষ্ঠার পরপরই। কেবল ভারত নয়, সারা বিশ্বেই জন্ম নিয়েছিল বামপন্থী সংগঠনের। পরে ১৯৬৪ সালে জন্ম হয় সিপিআই (এম)-এর। ১৯৬৯ সালে জন্ম নেয় সিপিআই (এমএল)। তাঁর অভিযোগ, সিপিআইএমএল কখনওই অধিকারের সুরক্ষাকে উন্নত করার আন্দোলন করেনি। বরং তারা সশস্ত্র আন্দোলন শুরু করেছিল সংসদীয় গণতন্ত্রের বিরোধিতা করে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শাহ বলেন, ১৯২৫ সালে এদেশে ‘কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া’র জন্ম হয়েছিল। রাশিয়ায় বামপন্থী সরকার প্রতিষ্ঠার পরপরই। কেবল ভারত নয়, সারা বিশ্বেই জন্ম নিয়েছিল বামপন্থী সংগঠনের।

এদিন রাহুল গান্ধীকেও কাঠগড়ায় তোলেন অমিত শাহ। তাঁর অভিযোগ, নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম হওয়া হিদমার সমর্থনে স্লোগান ওঠার সময় মঞ্চে ছিলেন কংগ্রেস সাংসদ। তাঁর সঙ্গে মঞ্চে যাঁরা ছিলেন তাঁরা সকলেই নকশাল আন্দোলনের সমর্থক।

Advertisement

‘লাল সন্ত্রাস’কে দেশ থেকে নির্মূল করতে ৩১ মার্চের সময়সীমা বেঁধে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময়সীমা শেষ হতে আর একদিন বাকি। এমতাবস্থায় ছত্তিশগড়ে বিরাট সাফল্য মিলেছে। সুকমায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক মাওবাদীর।

এদিন রাহুল গান্ধীকেও কাঠগড়ায় তোলেন অমিত শাহ। তাঁর অভিযোগ, নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম হওয়া হিদমার সমর্থনে স্লোগান ওঠার সময় মঞ্চে ছিলেন কংগ্রেস সাংসদ।

সেই সঙ্গে সোমবারও মিলেছে নতুন সাফল্য। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়ের বহু নাশকতামূলক হামলার ‘মাস্টারমাইন্ড’ চেল্লুরি নারায়ণ রাও ওরফে সুরেশ আত্মসমর্পণ করেছেন। তাঁর আত্মসমর্পণকে বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে সোমবার ফের ‘লাল সন্ত্রাস’-এর বিরুদ্ধে গর্জে উঠলেন অমিত শাহ। তাঁর হুঙ্কার, ”অস্ত্র হাতে নিলে কড়া পদক্ষেপ করা হবে।” সেই সঙ্গে শাহর মন্তব্য, সরকার সমস্ত সমস্যা শুনতে, সেগুলোর সমাধান করতে এবং বাস্তবায়ন নিশ্চিত করতে প্রস্তুত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.