সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের দুই প্রধান সম্প্রদায়ের মধ্যে বিরোধের আবহ লেগেই থাকে৷ সাম্প্রতিক অতীতে নানা ঘটনার প্রেক্ষিতে সেই বিরোধ আরও বেড়েছে বলেই মত অনেকের৷ এই প্রেক্ষিতেই সম্প্রীতির অনন্য নজির তুলে ধরল মিরাটের যোগীরামপুরী গ্রামের হিন্দু ও মুসলিম বাসিন্দারা৷ একসঙ্গে বসে বিবাদ মিটিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের পথেই হাঁটলেন তাঁরা৷
[ সঞ্চয়ের টাকা যাত্রীর হাতে তুলে দিয়ে নজির এই অটোচালকের ]
শিব মন্দিরে মাইক বাজা নিয়ে আপত্তি তুলেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা৷ নমাজের সময় মাইক চললে অসুবিধা হয়, এই বলেই আপত্তি তুলেছিলেন তাঁরা৷ সেটা বছর কয়েক আগের ঘটনা৷ তার আগে পর্যন্ত হিন্দুদের উৎসবের সময়ই মাইক বাজত৷ অন্য সময় তা খুলে রাখা হত৷ কিন্তু একদিন পুরোহিত উৎসবের পরও সন্ধেয় ভক্তিগীতি বাজান৷ তাতে অসুবিধায় পড়েন মুসলিমরা৷ তখনই আপত্তি জানিয়েছিলেন তাঁরা৷ সেই সময় দুই সম্প্রদায়ের মানুষ নিজেদের মধ্যে সমঝোতা করেও নিয়েছিলেন৷
[ ‘রাজা-নেতা নয়, দেশ গড়ে উঠবে সাধারণ মানুষের হাতেই’ ]
কিন্তু সম্প্রতি ফের গণ্ডগোল বাধে৷ মুসলিমদের আপত্তিতে রামনবমী চলাকালীন মন্দিরের মাইক খুলে ফেলা হয়৷ কেননা রামনবমীতেও সন্ধের পর দীর্ঘক্ষণ মাইকে ভক্তিগীতি চলতে থাকে৷ ফলে নমাজের সময় ফের বিপাকে পড়েন মুসলিমরা৷ আপত্তি জানান তাঁরা৷ হিন্দুদের পুরনো চুক্তির কথা জানিয়েও দেন৷ পুলিশের কাছে অভিযোগ জানানোর পরই পরিস্থিতি নিয়ে উত্তেজনা ছড়ায়৷ বিপুল বাহিনী পাঠানো হয় গ্রামে৷ যাতে কোনও অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সতর্ক ছিল পুলিশবাহিনী৷ যদিও আসাধারণ সহনশীলতার পরীক্ষা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ কোনওরকম অশান্তি ছড়াতে দেননি তাঁরাও৷ পরে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষ আলোচনায় বসে৷ স্থির হয়, শিব মন্দিরেই মাইক থাকবে৷ আরতির সময় তা বাজানোও হবে৷ তবে নমাজের সময় আর ইদের কটাদিন না বাজালেই হল৷ দুই পক্ষ একটি চুক্তিপত্রে স্বাক্ষর করে৷ তারপরই পুলিশের সামনেই শিব মন্দিরে মাইক বসানো হয়৷ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে যে বাসিন্দারা পৌঁছেছেন, তাতে খুশি প্রশাসনও৷
সর্বশেষ খবর
-
‘সময় বদলে যাচ্ছে’, ব্রিকস থেকে ট্রাম্পকে বার্তা মোদির! ‘শক্তিশালী’ ভারত দেখলেন পুতিন-জিনপিংও
-
বড় মেয়ে বাড়ি ছাড়তেই ‘টার্গেট’ ছোট মেয়ে, বারুইপুরে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন বাবার!
-
ব্রিকসে টানটান কূটনীতি! জিনপিংকে পাশে নিয়ে রাষ্ট্রসংঘে বদলের ডাক মোদির, বার্তা নেপাল নিয়েও
-
সামান্থা-বিজয়-লক্ষ্মণ-মিতালি-সহ বহু তারকাকে এসআইআর নোটিস, থাকছে বিশেষ ‘ছাড়’ও!
-
‘হিন্দু বলে আমার মাকেও পালিয়ে আসতে হয়েছিল’, চিন্ময় প্রভুর চোখের জল দেখে অতীত স্মরণ শুভেন্দুর