Tamil Nadu

মুখ্যমন্ত্রী বিজয়ের মায়ের নামে ‘অশালীন’ মন্তব্য, তামিলনাড়ুর বিজেপি সভাপতির বিরুদ্ধে পুলিশে অভিযোগ

শনিবার চেন্নাইয়ে বিজেপির রাজ্য সদর দপ্তর ‘কমলালয়মে’ সভাপতি নাগেন্দ্রন বিজয়ের মাকে ইঙ্গিত করে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ২০:২৪

options
link
মুখ্যমন্ত্রী বিজয়ের মায়ের নামে ‘অশালীন’ মন্তব্য, তামিলনাড়ুর বিজেপি সভাপতির বিরুদ্ধে পুলিশে অভিযোগ
মায়ের সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। ফাইল চিত্র।

এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের মায়ের নামে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠল। অভিযুক্ত খোদ রাজ্যের বিজেপি সভাপতি নায়নার নগেন্দ্রন। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে রাজ্য পুলিশ মহাপরিচালকের (ডিজিপি) কাছে। এই ঘটনায় টিভিকে ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তুমুল বাকযুদ্ধ।

Advertisement

অভিযোগকারী দাবি, পুলিশ যেন ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করে। আপত্তিকর মন্তব্যের তদন্ত করে অভিযুক্তকে আইনি আওতায় আনার কথাও বলা হয়েছে। এছাড়াও মানহানি ও জনসমক্ষে অসদাচরণের দায়ে ফৌজদারি মামলার অনুরোধ করা হয়েছে। কিছুদিন আগেই তামিলনাড়ু বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ডিএমকে নেতা এমকে স্ট্যালিনকে আক্রমণ করেন। ডিএমকে জমানায় কিছু বিতর্কিত কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে বিজয় প্রশ্ন করেন ‘‘বাবা (তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি) কোথায়?’’

Advertisement

এর জবাবে শনিবার চেন্নাইয়ে বিজেপির রাজ্য সদর দপ্তর ‘কমলালয়মে’ নাগেন্দ্রন বিজয়ের মাকে ইঙ্গিত করে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ। বিজেপি সভাপতি বলেন, যাঁরা জানতে চান ‘তাঁদের বাবা কোথায়’, বিধানসভায় সেই উত্তর খোঁজার বদলে তাঁদের উচিত বাড়িতে গিয়ে নিজেদের মায়ের কাছে তা জিজ্ঞাসা করা।

Advertisement

করুণানিধির প্রসঙ্গ টেনে বিজয়ের মন্তব্যে যেমন তীব্র বিতর্ক শুরু হয়। ডিএমকে-সহ একাধিক বিরোধী দল সমালোচনার করে, তেমনই বিজেপি সভপতির মন্তব্যের নিন্দা করছে টিভিকে নেতারা। রাজ্যের মন্ত্রী রাজমোহন বলেন, নাগেন্দ্রনের মন্তব্য ‘অসভ্য এবং আপত্তিকর’। বিজেপির অন্দরেও সমালোচনা শুরু হয়েছে। প্রাক্তন বিজেপি সভাপতি কে আন্নামালাইয়ের বক্তব্য, সীমা অতিক্রম করেছেন নাগেন্দ্রন। সব মিলিয়ে দাক্ষিণাত্যে রাজনৈতিক ডামাডোল অব্যাহত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.