Coronavirus COVID-19

ফের কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, সুস্থতার হার ৯৫ শতাংশেরও বেশি

বেড়েছে দৈনিক করোনা পরিক্ষার সংখ্যাটাও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৭, ২০২০, ১০:৪৪

options
link
ফের কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, সুস্থতার হার ৯৫ শতাংশেরও বেশি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা এক কোটির দোরগোড়ায়। সংক্রমণের হার আগের থেকে অনেকটাই কমেছে। তবে, এখনও নিয়মিত ২৫-৩০ হাজার মানুষ প্রতিদিন এই মারণ রোগের কবলে পড়ছেন। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ২৪ হাজার মানুষ। আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যাটা হাজার দু’য়েক কমেছে। খানিকটা কমেছে মৃতের সংখ্যাও।

Advertisement

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৪ হাজার ১০ জন করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন। যা বুধবারের থেকে হাজার দুয়েক কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ লক্ষ ৫৬ হাজার ৫৫৮ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৩৫৫ জনের। এই সংখ্যাটাও বুধবারের তুলনায় কম। আপাতত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৪৫১ জন।

[আরও পড়ুন: আগামী বছর কীভাবে হবে JEE Main পরীক্ষা? পড়ুয়াদের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর]

গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ৩৩ হাজার ২৯১ জন। যা দৈনিক সুস্থতার চেয়ে অনেক বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৯৪ লক্ষ ৮৯ হাজার ৭৪০ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস আরও কমে দাঁড়িয়েছে মাত্র ৩ লক্ষ ২২ হাজার ৩৬৬ জন। দেশের সুস্থতার হার প্রায় ৯৫.২১ শতাংশ। বহু রাজ্যে যা আরও বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে প্রায় সাড়ে ১১ লক্ষ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.