Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Coronavirus COVID-19

সামান্য বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, অ্যাকটিভ কেসের নিরিখে তৃতীয় স্থানে বাংলা

খানিকটা বাড়ল দৈনিক মৃতের সংখ্যাও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২০, ০৯:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২০, ০৯:৪৮

options
link
সামান্য বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, অ্যাকটিভ কেসের নিরিখে তৃতীয় স্থানে বাংলা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্বিকভাবে দেশের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। একদিকে যেমন, দৈনিক আক্রান্তের সংখ্যাটা গত কয়েক দিন ধরে থাকছে ৩০ হাজার বা তার নিচে। অন্যদিকে তেমনি দৈনিক সুস্থতার সংখ্যাটা নিয়মিত থাকছে ৩০ হাজারের উপরে। বুধবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন দৈনিক আক্রান্ত সামান্য বাড়লেও তা ততটা উদ্বেগজনক নয়। যদিও, দেশের মধ্যে পাঁচটি রাজ্যের পরিসংখ্যান সামান্য উদ্বেগ বাড়াচ্ছে। এই পাঁচ রাজ্যই মোট অ্যাকটিভ কেসের ৫৬ শতাংশের জন্য দায়ী।

বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৬ হাজার ৩৮২ জন করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন। যা মঙ্গলবারের থেকে অনেকটাই বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ লক্ষ ৩২ হাজার ৫৪৮ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। এই সংখ্যাটাও মঙ্গলবারের তুলনায় সামান্য বেশি। আপাতত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৯৬ জন।

[আরও পড়ুন: কথা রাখল বিজেপি! বিনামূল্যেই কোভিড টিকা পাবে বিহারবাসী, সিলমোহর নীতীশের]

গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ৩৩ হাজার ৮১৪ জন। যা দৈনিক সুস্থতার চেয়ে অনেক বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৯৪ লক্ষ ৫৬ হাজার ৪৪৯ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস আরও কমে দাঁড়িয়েছে মাত্র ৩ লক্ষ ৩২ হাজার ২ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস সবচেয়ে বেশি মহারাষ্ট্রে (২১.৬২ শতাংশ), দ্বিতীয় স্থানে কেরল(১৭.০১ শতাংশ), তৃতীয় স্থানে বাংলা (৬.২৯ শতাংশ), চতুর্থ স্থানে ছত্তিশগড় (৫.৫৮ শতাংশ) এবং পঞ্চম স্থানে উত্তরপ্রদেশ (৫.৫৭ শতাংশ)।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.