সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে (Rajasthan) নর্মদা খাল থেকে একই পরিবারের ৭ জনের দেহ উদ্ধার হল। স্থানীয়দের দাবি, আত্মহত্যা করেছে ওই পরিবার। আগেভাগে পুলিশকে খবরও দেওয়া হয়েছিল। যদিও ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই পাঁচ সন্তানকে নিয়ে জলে ঝাঁপ দেন দম্পতি। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী দেহ উদ্ধার করে। আত্মহত্যা নাকি খুন, খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গালিপা গ্রামের বাসিন্দা শংকররাম। তাঁর একটি কৃষিখামার রয়েছে। যদিও একাধিক কারণে অশান্তি চলছিল পরিবারে। একটি বিষয়ে গ্রামের কয়েকজন পরিবারটিকে হেনস্তা করে বলেও অভিযোগ। যা নিয়ে পঞ্চায়েতও বসে। অন্যদিকে প্রতিবেশীদের কারও কারও বক্তব্য, ইদানীং স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি বাধত। তবে ঠিক কোন কারণে চরম সিদ্ধান্ত নেয় পরিবারটি তা জানা যায়নি।
[আরও পড়ুন: স্বাধীনতার সাত দশক পেরিয়ে প্রথম মহিলা বিধায়ক পাচ্ছে নাগাল্যান্ড]
পুলিশ এবং বিপর্য বাহিনীর চেষ্টায় বুধবার সন্ধ্যায় এক জনের দেহ উদ্ধার হয়েছিল। ওই দিন রাতে বাকি ছ’জনের দেহ উদ্ধার হয়। যে ছ’জনের দেহ উদ্ধার করা হয়েছিল রাতে, তাঁদের হাত বাঁধা ছিল একই দড়িতে। ঘটনাটি আত্মহত্যারই নাকি খুনের, খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি
-
দমদম ক্যান্টনমেন্টে হাড়হিম হত্যাকাণ্ড! উদ্ধার কম্বলে মোড়ানো যুবতীর রক্তাক্ত দেহ, পরকীয়ায় খুন?
-
একাধিক জেলায় বিঘার পর বিঘা সরকারি জমির মাটি বিক্রি! নয়া অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত
-
‘ভারতে কোনও মন্দিরে ঘণ্টা বাজবে না’, লস্কর জঙ্গিদের মঞ্চ থেকে হুমকি প্রাক্তন পাক মন্ত্রীর