Coronavirus

COVID-19 Updates: দেশে কমছে করোনা সংক্রমণ, সুস্থতার হার গত ২০ মাসে সর্বোচ্চ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১২৫ জন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০২১, ১২:২১

options
link
COVID-19 Updates: দেশে কমছে করোনা সংক্রমণ, সুস্থতার হার গত ২০ মাসে সর্বোচ্চ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুম পেরতেই দেশের করোনা (Coronavirus) পরিস্থিতির খানিকটা উন্নতি। কমছে অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০,২২৯ জন। মৃত্যু হয়েছে ১২৫ জনের। আর একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১,৯২৬ জন। আরও স্বস্তির খবর, ৫২৩ দিনের মধ্যে সর্বনিম্ন অ্যাকটিভ কেস এবং সুস্থতার হার ২০২০ সালের মার্চ মাসের নিরিখে  সর্বোচ্চ। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কোভিড (active cases) রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৯৬ হাজার। সুস্থতার হার ৯৮.২৬ শতাংশ। 

Advertisement

আসছে শীতের মরশুম। তাতে করোনার বাড়বাড়ন্ত হতে পারে বলে আশঙ্কা বাড়ছিল স্বাস্থ্যমহলে। তবে দেশের সাম্প্রতিক কোভিড (COVID-19) গ্রাফ উদ্বেগ খানিকটা কমাল। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের  পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের মার্চ মাস থেকে অর্থাৎ গত ২০ মাসের মধ্যে সর্বোচ্চ দেশে করোনা থেকে সুস্থতার হার। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৮ লক্ষ ৪৯ হাজার ৭৮৫ জন।  করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দেশে মোট ৩ কোটি ৪৪ লক্ষ ৪৭ হাজার ৫৩৬। আর মহামারীর বলি মোট ৪ লক্ষ ৬৩ হাজার ৬৫৫। 

[আরও পড়ুন: উত্তরপ্রদেশের সব আসনে একাই লড়বে কংগ্রেস, যাবতীয় জোট জল্পনায় ইতি টানলেন প্রিয়াঙ্কা]

তবে কেরলের কোভিড পরিস্থিতি নিয়ে চিন্তা এখনও জারি রয়েছে। দেশে মোট দৈনিক আক্রান্তের অর্ধেকেরই বেশি এই রাজ্যের। কেরলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫৮৪৮ জন, মৃত্যু হয়েছে ৪৬ জনের। আর একদিনে এ রাজ্যে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭২২৮ জন।

[আরও পড়ুন: ত্রিপুরায় ‘সাম্প্রদায়িক হিংসা’র খবর করার পরই আটক দুই মহিলা সাংবাদিক! তুঙ্গে বিতর্ক]

তবে জোরকদমে চলছে টিকাকরণের কাজ। এখনও পর্যন্ত ১১২ কোটি ৩৪ লক্ষ ৩০ হাজার ৪৭৮ জন টিকা পেয়েছেন। চলতি বছরের মধ্যে সব দেশবাসীকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.