সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ধার দেওয়া টাকা ফেরত চেয়েছিলেন৷ এই ছিল তাঁর অপরাধ৷ এই অপরাধেই ঋণদাতা দলিতের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল উচ্চবর্ণের ঋণগ্রহিতার বিরুদ্ধে৷ অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের হাথরাস শহরের বাসিন্দা নেকসে রামের৷
স্থানীয় সূত্রে খবর, ৪৫ বছরের নেকসে রাম পেশায় দিনমজুর ছিলেন৷ কিছুদিন আগে ১,৫০০ টাকা ধার দিয়েছিলেন জিতু সিং নামে এক উচ্চবর্ণের ব্যক্তিকে৷ কিন্তু জিতু কিছুতেই টাকা ফেরত দিচ্ছিল না৷ শুক্রবার সকালে জিতুর সঙ্গে দেখা হওয়া মাত্রই নিজের টাকা ফেরত চান নেকসে রাম৷ দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়৷ অভিযোগ, এরপরই রেগে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে নেকসে রামের গোপনাঙ্গ কেটে দেয় জিতু৷ তারপর রক্তাক্ত অবস্থায় তাঁকে সেখানে ফেলেই চলে যায় অভিযুক্ত৷
স্থানীয়রাই নেকসে রামের ভাই গয়া রামকে খবর দেন৷ গয়া রাম এসে ভাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ অবস্থার অবনতি হলে তাঁকে আলিগড় স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ সেখানেই মৃত্যু হয় দলিত প্রৌঢ়ের৷ নেকসে রামের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত জিতু সিংকে৷ চলছে জিজ্ঞাসাবাদ৷
সর্বশেষ খবর
-
ফিরল রিয়া আহির ‘মুহূর্ত’! মুম্বইয়ের মতোই দিল্লিতেও বাসের পথ রুখলেন তরুণী
-
আচমকা অসুস্থ বিধানসভার স্পিকার রথীন্দ্র, কী হয়েছে তাঁর?
-
বিজেপির নিচুতলার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে নবান্নে! পিএমও-র পরিচয় কেন? তদন্তে পুলিশ
-
নড়াচড়ার ক্ষমতা নেই! স্ট্রেচারে করে অ্যাম্বুল্যান্স থেকে বের করা হল নুসরতকে, ভাইরাল ভিডিওয় উদ্বেগ সিনেমহলে
-
বাংলার বাবুই ঘাস কিনছে ভিনরাজ্য, পুজোর মুখে কপাল ফিরল কৃষকদের