সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির রাতে আতশবাজির ধোঁয়ায় ঢাকা পড়ে গেল রাজধানী৷ সোমবার সকালেও ধোঁয়ার চাদর সরেনি দিল্লির পাঞ্জাবি বাগ, আর কে পুরম, আনন্দ বিহার থেকে৷ এবার দীপাবলিতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও শব্দদানবের দাপট যখন পশ্চিমবঙ্গ অনেকটাই কমিয়ে আনতে পারল তখন ডাহা ফেল করল দিল্লি৷ সাধারণ দিনে দিল্লির যেসব এলাকায় সবচেয়ে বেশি পরিবেশ দূষণ হয় সেইসব স্থানে রবিবার রাতে দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে ৪২ গুন বেশি হয়ে গিয়েছিল৷
এদিন সকালেও বহু জায়গায় দৃশ্যমানতা শূন্য ছিল৷ এদিন অফিসযাত্রীরা অনেকেই রাস্তায় বেরিয়ে দৃশ্যমানতা কমে যাওয়ায় সমস্যায় পড়েন৷ সোশ্যাল মিডিয়ায় অনেকেই দিল্লির দূষণ নিয়ন্ত্রক কমিটির গাফিলতিকেই এর জন্য দোষারোপ করেন৷ রাস্তায় আতসবাজির বারুদের কটু গন্ধে শ্বাস নিতে কষ্ট হওয়ার কথা লেখেন৷ বাজির ধোঁয়ায় গোটা এলাকা ঢাকা পড়ায় দু’পা দূরের কিছু দেখা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন পশ্চিম দিল্লির শাদিপুরের এক বাসিন্দা৷
পশ্চিমবঙ্গে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সতর্কতার জেরে এবার দীপাবলিতে শব্দবাজির দৌরাত্ম্য প্রায় ছিল না বললেই চলে৷ সেখানে দিল্লির বহু জায়গায় এদিন সকাল সাতটাতেও পরিবেশে দূষণের মান স্বাভাবিকের চেয়ে প্রায় ১৬ গুন বেশি ছিল৷ বায়ুতে মিশে থাকা বাজির এইসব ক্ষতিকর গ্যাসের জন্য শ্বাসকষ্টের পাশাপাশি ফুসফুসে সংক্রমণও হতে পারে৷ দিল্লিতে প্রতি বছরই দীপাবলির রাতে অনিয়ন্ত্রিতভাবে বাজি পোড়ানো হয়৷ প্রতিবারই দূষণ নিয়ন্ত্রণ কমিটি তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়৷ দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির দেওয়া রিপোর্টে দেখা গিয়েছে, আনন্দবিহারের বাতাসে দূষিত গ্যাসের পরিমাণ নিরাপদ অবস্থার চেয়ে ১২ গুন বেশি রয়েছে৷
সর্বশেষ খবর
-
বিজেপির রক্তদান শিরিবে হামলা তৃণমূলের! দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত শিবপুর, থানায় বিক্ষোভ
-
অযোধ্যার লখনৌহাথা রাধাকৃষ্ণ মন্দিরে রয়েছেন সুভাষচন্দ্র! জানত গান্ধী পরিবারও?
-
‘চক্রান্ত’ করে এশিয়াডে কেড়ে নেওয়া হল শৈলীর সোনা! ক্রীড়া আদালতে যাচ্ছে ভারত
-
হাসিনার জন্মদিন পালনের ‘অপরাধ’, কেক কাটতেই ছুটে এল পুলিশ
-
ভোটের হারের নিরিখে ওয়ার্ড পুনর্বিন্যাস হতে পারে না! পুর কমিশনারকে চিঠি সিপিএমের