পাঞ্জাবে হইচই কাণ্ড। অমৃতসর বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমান। ঘটনাটি গত সোমবার ঘটলেও বুধবার তা নিশ্চিত করেছে বিমান সংস্থা। কিন্তু কী কারণে বিমানটি পাক আকাশ সীমায় ঢুকে পড়ল, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
জানা গিয়েছে, সোমবার এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি থেকে অমৃতসরের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু অমৃতসর বিমানবন্দরে অবতরণের সময়ই ঘটে বিপত্তি। ‘ফ্লাইট ট্র্যাকিং ডেটা’ অনুযায়ী, উড়ানটি আটারির কাছে আন্তর্জাতিক সীমান্ত সামান্য অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করে ফেলে। যদিও কিছুক্ষণের মধ্যেই বিমানটি ফের ভারতের আকাশে ফিরে আসে। জানা গিয়েছে, দু’মিনিটের কম সময় উড়ানটি পাকিস্তানের আকাশসীমায় ছিল। কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
তবে একটি সূত্রের খবর, ঘটনার সময় অমৃতসর বিমানবন্দরে অত্যধিক যানজট ছিল। অবতরণের আগে একাধিক বিমানকে আকাশেই অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়। ফলে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটিও অবতরণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও পুনরায় আকাশে উঠে যাওয়ার (গো-অ্যারাউন্ড) সিদ্ধান্ত নেয়। তখনই ভুলবশত সেটি পাক আকাশ সীমায় প্রবেশ করে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন)।
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের