সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুরি হয়ে গেল দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর অফিসে৷ বৃহস্পতিবার গভীর রাতে মণীশ সিসোদিয়ার অফিসে হানা দিয়ে দরকারি কাগজপত্র, ল্যাপটপ, কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা এবং ডিভিআর নিয়ে চম্পট দিল একদল দুষ্কৃতী৷ পূর্ব দিল্লির বিনোদ নগর অঞ্চলের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে৷
এই ঘটনাটি সম্পর্কে শুক্রবার পুলিশকে জানানো হয়েছে৷ সূত্রের খবর, মন্ত্রীর অফিস থেকে চুরি গিয়েছে দুটি কম্পিউটার, লেটার প্যাড, হার্ড ডিস্ক, নথিপত্র, ডিজিটাল ভিডিও রেকর্ডার, সিসিটিভি ক্যামেরা৷ অফিসের তালা ভেঙে দুষ্কৃতীরা অফিসের ভিতরে প্রবেশ করেছিল বলেও জানা গিয়েছে৷ উপ-মুখ্যমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মী উপেন্দ্র জানিয়েছেন, “বৃহস্পতিবার রাত ২.৩০ মিনিট নাগাদ অফিসে প্রবেশ করে দুষ্কৃতীরা৷ অফিসের সব লুঠ করে নিয়ে পালিয়ে যায় তারা৷”
গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
প্রশ্ন ফাঁসের জেরে স্থগিত মহারাষ্ট্র টেট! ‘তোলাবাজিতে পরিণত শিক্ষাব্যবস্থা’, বিজেপিকে তোপ রাহুলের
-
দক্ষিণের ৬ জেলায় কমলা সতর্কতা, উত্তরে লাল! নামতে পারে ধসও, আশঙ্কা হাওয়া অফিসের
-
মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে বুলডোজার অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট
-
নিজের মন্ত্রক থেকেই কোটি টাকার ভরতুকি নিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী, ‘দুর্নীতির নতুন পথ’, বলছে বিরোধীরা
-
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অ্যাকশন! বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার ১