Cockroach Janata Party

দিল্লি হাই কোর্টে ধাক্কা কেন্দ্রের! ‘ককরোচ’দের এক্স হ্যান্ডেলের ব্লক প্রত্যাহারের নির্দেশ

বর্তমানে দেশের সবচেয়ে চর্চিত বিষয়গুলির মধ্যে অন্যতম ‘ককরোচ জনতা পার্টি’।  খাতায়কলমে কোনও রাজনৈতিক দল না হলেও জনপ্রিয়তার নিরিখে দেশের বড় দলগুলিকে পিছনে ফেলে দিয়েছে এই ‘পার্টি’।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৪:২০

options
link
দিল্লি হাই কোর্টে ধাক্কা কেন্দ্রের! ‘ককরোচ’দের এক্স হ্যান্ডেলের ব্লক প্রত্যাহারের নির্দেশ
‘ককরোচ’দের এক্স হ্যান্ডেলের ব্লক প্রত্যাহারের নির্দেশ দিল্লি হাই কোর্টের।

দিল্লি হাই কোর্টে ধাক্কা কেন্দ্রের। বড় জয় ককরোচ জনতা পার্টির। তাদের এক্স হ্যান্ডেল ‘আনব্লক’ করার নির্দেশ দিল আদালত। উচ্চ আদালতের পর্যবেক্ষণ, ককরোচদের এক্স হ্যান্ডেল বন্ধ করার নেপথ্যে কেন্দ্রের নিট পরীক্ষা সংক্রান্ত উদ্বেগ ছিল। কিন্তু নিট পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছে। তাই এখন আর তা প্রাসঙ্গিক নয়।

Advertisement

সম্প্রতি ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তাঁদের দলের এক্স হ্যান্ডেলের ব্লক প্রত্যাহারের জন্য দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শুনানিতে কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, নিট পরীক্ষার সময় ‘ককরোচ’দের পোস্টগুলি শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ‘বিশৃঙ্খলা’ তৈরি করতে পারে – এই আশঙ্কায় তাদের এক্স হ্যান্ডেল ব্লক করা হয়। কিন্তু দিল্লি হাই কোর্টের পর্যবেক্ষণ, নিট পরীক্ষাটি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, তাই কেন্দ্রীয় সরকারের উত্থাপিত বিষয়টি এখন আর প্রাসঙ্গিক নয়। এরপরই বিচারপতি স্বর্ণ কান্ত শর্মার বেঞ্চ ‘ককরোচ’দের এক্স হ্যান্ডেলের ব্লক প্রত্যাহারের নির্দেশ দেয়।

Advertisement

বর্তমানে দেশের সবচেয়ে চর্চিত বিষয়গুলির মধ্যে অন্যতম ‘ককরোচ জনতা পার্টি’।  খাতায়কলমে কোনও রাজনৈতিক দল না হলেও জনপ্রিয়তার নিরিখে দেশের বড় দলগুলিকে পিছনে ফেলে দিয়েছে এই ‘পার্টি’। এই নিয়ে অভিজিৎকে কটাক্ষ করে বলতে শোনা যায়, “বিজেপি নিজেকে বিশ্বের বৃহত্তম পার্টি হিসাবে দাবি করে। কিন্তু ওদের টপকে যেতে আমাদের মাত্র চারদিন লেগেছে।” তাঁর এই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই উধাও হয়ে যায় ‘ককরোচ’দের এক্স হ্যান্ডেল। পরে কেন্দ্রের তরফে দাবি করা হয়, অ্যাকাউন্টটি জাতীয় সুরক্ষার জন্য বিপজ্জনক।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.