আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তি সম্পন্ন হলেও হামলা করতে দ্বিতীয়বার ভাববে না ইজরায়েল। এমনটাই বলতে শোনা গিয়েছে তাঁকে। এবার শোনা যাচ্ছে, শিগগিরি মার্কিন সফরে যাচ্ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার আগে তাঁকে কার্যত সতর্ক করে দিয়েই যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন, ”ও জানে আসল বস কে।”
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। নেতানিয়াহু ভালোই জানে আসল বস কে।” এমন মন্তব্য থেকে পরিষ্কার, ট্রাম্প নিজেকেই ‘বস’ বলেই দাবি করছেন।
মঙ্গল ও বুধ ন্যাটোর সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ট্রাম্প। ফলে এখনই নেতানিয়াহুর পক্ষে আমেরিকা যাওয়া মুশকিল। মনে করা হচ্ছে তাঁর সফর আগামী সপ্তাহেই হতে পারে। গত ১১ ফেব্রুয়ারি ওয়াশিংটনে মুখোমুখি হয়েছিলেন দুই রাষ্ট্রনেতা। এবার ফের তাঁরা বৈঠক করতে পারেন। তবে মাঝের সময়ে পরিস্থিতি বদলেছে। ইরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর ট্রাম্প এবার যুদ্ধ থামাতে চাইছেন। অথচ সাম্প্রতিক সময়ে লেবাননে হেজবোল্লার সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে ইজরায়েলের। যা শান্তি প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এটা ট্রাম্প মোটেই পছন্দ করছেন না। ফলে তাঁর সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কে একটা সমস্যা তৈরি হয়েছে। এহেন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট মনে করা হলেন, ইজরায়েলের প্রধানমন্ত্রীর ‘বস’ তিনিই।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ইরান ও আমেরিকার চুক্তি নিয়ে সরাসরি কিছু না বললেও, এই চুক্তিকে নেতানিয়াহু যে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তা বহুবার বুঝিয়ে দিয়েছেন। বারবার লেবাননে হামলার ঘটনায় ইজরায়েলের বার্তা স্পষ্ট, যে ইজরায়েল কোনও চুক্তিতে নিজেদের আবদ্ধ বলে মনে করে না। যা ইরানের সামরিক বা পারমাণবিক সক্ষমতাকে অক্ষুণ্ণ রাখে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইজরায়েলকে সংযম দেখানো আবেদন জানিয়েছেন। বলেছেন, উত্তেজনা বৃদ্ধি না করার। তবে নেতানিয়াহু যে সেসবকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১০৫ বছরে মুক্তির স্বাদ! খুনের মামলায় মালদহের শতায়ুর যাবজ্জীবন সাজা মকুব করল সুপ্রিম কোর্ট
-
বিশ্ব রেকর্ড গড়ে ১০০০ গোলের আরও কাছে রোনাল্ডো, মারামারিতে জড়িয়ে বড় শাস্তি পেলেন মেসি
-
‘ওর বিরুদ্ধে মলেস্টেশনের অভিযোগ, ওর জন্যই সিপিএম শূন্য’, শতরূপকে বিঁধলেন এবিভিপির নিখিল
-
হাওয়ালায় সীমান্ত দিয়ে বাংলাদেশ হয়ে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেপ্তারিতে চাঞ্চল্যকর তথ্য
-
চিনির দামে আগুন! রান্নায় মিষ্টতা আনতে রান্নাঘরে আনুন এই ৫ বিকল্প