সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউন চলছে। এর মধ্যেই বাড়ির বাইরে থেকে চুরি গেল পূর্ব দিল্লির বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের বাবার গাড়ি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলে এখনও পর্যন্ত গাড়িটি উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার হয়নি কেউ। এই খবর জানাজানি হওয়ার পরেই ফের দিল্লির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিরোধীরা কটাক্ষ করে বলছে, খোদ রাজধানীর বুকেই যখন শাসকদলের সাংসদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্য দিল্লির রাজেন্দ্র নগরের বাড়িতে পরিবারের সঙ্গেই থাকেন গৌতম গম্ভীর। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বাড়ির বাইরে টোয়াটা ফরচুনার গাড়িটি রেখেছিলেন গৌতম গম্ভীরের বাবা দীপক গম্ভীর। কিন্তু, শুক্রবার সকালে গাড়ি বের করতে গিয়ে সেটি তিনি আর দেখতে পাননি। এরপরই স্থানীয় থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে বেশ কয়েকটি ছোট দল গঠন করে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: প্রয়াত ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী, টুইট করে দুঃসংবাদ দিলেন পুত্র ]
এপ্রসঙ্গে মধ্য দিল্লির সহকারী পুলিশ কমিশনার সঞ্জয় ভাটিয়া বলেন, ‘একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তও চলছে। ওই এলাকায় থাকা সিসিটিভিগুলির ফুটেজ দেখে অপরাধীদের সনাক্ত করার চেষ্টা চলছে। আশা করি খুব তাড়াতাড়ি তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’
[আরও পড়ুন: ‘চিনের ভাষাতেই ওদের জবাব দিন’, ড্রাগনের ষড়যন্ত্র নিয়ে সরব সোনম ওয়াংচুক]
সর্বশেষ খবর
-
৫ মাস আগে হারিয়েছে মেয়ে, ফেরানোর কাতর আর্জি নিয়ে মন্ত্রী জগন্নাথের দরবারে বৃদ্ধ বাবা
-
কলকাতা লিগে সূচি নিয়ে নতুন বিতর্ক, আইএফএ-কে কড়া বার্তা মোহনবাগানের
-
স্টেথোস্কোপে জগন্নাথ দেবের স্বাস্থ্যপরীক্ষা উত্তরপ্রদেশের চিকিৎসকের! ভাইরাল ভিডিও
-
বুলডোজার অ্যাকশনে নিষেধাজ্ঞা নয়, তবে ‘বেছে বেছে’ নিশানা নয়! জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
-
মাথায় মুকুট! ৬০ বছর পর বিরল ফড়িংয়ের দেখা মিলল ঝাড়গ্রামের জঙ্গলে