সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হলেন এক পর্যটক। দিল্লির বাসিন্দা তরুণীকে হিমাচল প্রদেশের ধর্মশালার একটি হোটেলে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিন বন্ধুর সঙ্গে হিমাচলে বেড়াতে এসেছিলেন দিল্লির বাসিন্দা ওই তরুণী। তিনি এবং তাঁর বন্ধুরা প্রথমে জ্বালামুখী যান। সেখানে দু’দিন থাকার পর সেখান থেকে ধর্মশালা পৌঁছান। রবিবার হোটেলের ঘরে একাই ছিলেন তরুণী। বন্ধুরা ঘুরতে বেরলেও তাঁর শরীর অসুস্থ থাকায় তিনি হোটেলেই ছিলেন। এই সুযোগ কাজে লাগান অভিযুক্ত। জোর করে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ করেন যুবক। এমনকী নির্যাতনের পর এই ঘটনার কথা কাউকে বললে পরিণতি ভালো হবে না বলে শাসানো হয় তরুণীকে।
কাংড়ার অতিরিক্ত পুলিশ সুপার বীর বাহাদুর জানিয়েছেন, যে হোটেলে পর্যটককে ধর্ষণ করা হয়, ঘটনাচক্রে সেই হোটেলটি অভিযুক্তের বন্ধুর। সেই সুযোগকে কাজে লাগিয়েছেন অভিযুক্ত। তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের